IPL 2025: নিলামে ভাগ্য পরীক্ষা একাধিক অধিনায়কের, পারফরম্যান্সের নিরিখে সেরা পাঁচে কারা?

আইপিএল রিটেনশনে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের অধি‌নায়কদের ধরে রাখেনি। এই তালিকায় আছেন কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় একাধিক দেশীয় এবং বিদেশি অধিনায়কদের নিলামে ভাগ্য পরীক্ষা হবে। কিন্ত সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স এবং দলকে জেতানোর নিরিখে সেরা পাঁচজনের একটা তালিতা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তালিকা অনুসারে, পাঁচ ন‌ম্বরে আছে এইডেন মার্করাম। ২০২২ সালের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নেয় এবং ২০২৩ সালে তাঁকে অধিনায়ক করে। কিন্তু ২০২৩ সালে তাঁর অধিনায়কত্বে ১৩ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পায় সানরাইজার্স। তবে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে সানরাইজার্স গোষ্ঠীর দলকে চ্যাম্পিয়ন করেন মার্করাম।

২০২৪ সাল তাঁকে হায়দরাবাদ অধিনায়ক রাখেনি। প্যাট কামিন্সকে দলের দায়িত্ব দেওয়া। তবে মার্করামকে ধরেও রাখেনি হায়দরাবাদ। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা দল তাঁর নেতৃত্বে টি২০ বিশ্বকাপে রানার্স হয়। ফলে নিলামে তাঁর দর উঠতে পারে।

জস বাটলারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস দল। ২০২২ সালে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড দল টি২০ বিশ্বকাপ জেতে। ৪০টি টি২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে ২২টি জিতেছেন ১৭টি হেরেছেন। আইপিএলে ১০৭ ম্যাচে ৩৫৮২ রান করেছেন। ফলে ব্যাটার এবং অধিনায়ক হিসেবে তিনিও নিলামে ভালো দর পেতে পারেন। ফলে তালিকায় চতুর্থস্থানে আছে বাটলার।

তালিকায় তৃতীয় নাম ঋষভ পন্থ। ২০১৬ সাল থেকে দিল্লি দলের সদস্য পন্থ। কিন্তু তাঁকে এবার দিল্লি দল রিটেন করেনি। ২০২১ সালে পন্থ দিল্লি দলের নেতৃত্বের দায়িত্ব পান । তাঁর নেতৃত্বে ৪৩ ম্যাচে দিল্লি ২৩ ম্যাচে জিতেছে ১৯ ম্যাচে হেরেছ। আইপিএল ১১১ ম্যাচে ৩২৮৪ রান করেছেন। ‌নিলামে রেকর্ড দাম পেতে পারেন পন্থ।

তালিকায় দ্বিতীয় স্থানে কেএল রাহুল। ২০২২ সালে লখনউ দলের নেতৃত্বের দায়িত্ব পান রাহুল। তাঁর অধিনায়কত্বে ৩৭ ম্যাচের মধ্যে ২০টি জিতেছে ১৭টি হেরেছে। পাঞ্জাব কিংসকে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টি ম্যাচে জিতেছেন ১৫টি ম্যাচে হেরেছেন।এবার তাঁকে দলে নিতে আগ্রহী থাকবে একাধিক দল।

AUS-A vs IND-A: হারের হতাশার মধ্যেই মানরক্ষা মুকেশদের, সিরিজে ভালো পারফরম্যান্স করলেন কারা?
তালিকায় ১ নম্বরে চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বে ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। নাইটরা তাঁর নেতৃত্বে ২৯ ম্যাচ খেলেছে ১৭ ম্যাচে জিতেছে ্১১ ম্যাচ হেরেছে।এরআগে দিল্লির অধিনায়ক ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+