Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RCB Captain: নতুন অধিনায়ক নিয়ে বিরাট ঘোষণা আরসিবির, ভারতীয় ক্রিকেটারেই আস্থা

RCB Captain: জল্পনার অবসান। বিরাট কোহলি নন। রজত পাটীদারকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফের ভারতীয় ক্রিকেটারেই আস্থা রাখল এই ফ্র্যাঞ্চাইজি।

সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন রজত পাটীদার। গত ডিসেম্বর ফাইনালে মধ্যপ্রদেশ হেরে গিয়েছিল মুম্বইয়ের কাছে।

RCB Captain

অধিনায়কত্বের দায়িত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেনি। এই টুর্নামেন্টে ১০ ম্যাচে ৯ ইনিংসে পাটীদার ২ বার অপরাজিত থেকে ৪২৮ রান করেন। পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ। আজ বেঙ্গালুরুতেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো নতুন অধিনায়কের নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগেই হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দলের নাম বদলেও আইপিএল খেতাব অধরাই থেকেছে।

রজত এবার কাঙ্ক্ষিত খেতাব এনে দিতে পারবেন কিনা তা বলবে সময়। বিরাট কোহলি আরসিবির নেতৃত্বে ফিরবেন কিনা তা নিয়ে চর্চা ছিল। তবে জানা যায়, বিরাট নাকি রাজি হননি। রজত পাটীদার ২০২১, ২০২২ ও ২০২৪ সালে আরসিবির হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন। ২৪ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ৭৯৯ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১১২। একটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে।

উল্লেখ্য, আইপিএল যেবার শুরু হয় সেই ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ১৪ ম্যাচে ১০টিতে হারতে হয় দ্রাবিড়দের, জেতেন চারটিতে। ২০০৯ সালে আরসিবির অধিনায়ক হন কেভিন পিটারসেন। ৬টি ম্যাচে ২টিতে জেতে আরসিবি, হার চারটিতে।

অনিল কুম্বলে আরসিবিকে প্রথম নেতৃত্ব দেন ২০০৯ সালে। ২০১০ অধিনায়ক ছিলেন। কুম্বলের অধিনায়কত্বে আরসিবি ৩৫টি ম্যাচ খেলে। জয় ১৯টিতে, হার ১৬টিতে। ড্যানিয়েল ভেত্তোরি ২০১১ সালে অধিনায়ক হন। সেই বছর কিছু ম্যাচে বিরাট কোহলিও নেতৃত্ব দিয়েছেন। ভেত্তোরির নেতৃত্বে আরসিবি ২৮টি ম্যাচে ১৫টিতে জেতে, ১৩টিতে হারে।

বিরাট পাকাপাকিভাবে আরসিবি অধিনায়ক হন ২০১৩ সালে। বিরাটের নেতৃত্বে আরসিবি ১৪৩টি ম্যাচের মধ্যে ৬৬টিতে জিতেছে, ৭০টিতে হেরেছে, তিনটি ম্যাচ টাই হয়, চারটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৭ সালে শেন ওয়াটসনের নেতৃত্বে আরসিবি তিনটি ম্যাচে খেলে, জেতে ১টিতে, হার ২টিতে।

২০২১ সাল অবধি বিরাট আরসিবির অধিনায়ক ছিলেন। এরপর ফাফ দু প্লেসি অধিনায়ক হন। ২০২৪ সাল অবধি টানা তিন মরশুমে ফাফের নেতৃত্বে আরসিবি খেলেছে ৪২টি ম্যাচ, ২১টি করে ম্যাচে জিতেছে ও হেরেছে।

বিগত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন এমন চার ক্রিকেটার রয়েছেন আরসিবিতে। মধ্যপ্রদেশের পাটীদার, বিদর্ভের জিতেশ শর্মা, বরোদার ক্রুণাল পাণ্ডিয়া ও উত্তরপ্রদেশের ভুবনেশ্বর কুমার। গত বছরই পাটীদারকে নেতৃত্বের জন্য তৈরি থাকতে বলেছিল আরসিবি টিম ম্যানেজমেন্ট। এবার তাঁকেই বেছে নেওয়া হলো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+