RR vs CSK, IPL 2025: রাজস্থানের হোম ম্যাচে চেন্নাইয়ের ঘরোয়া অনুভূতি! জয়ের সরণিতে ফিরতে মরিয়া ২ দলই

RR vs CSK, IPL 2025: আইপিএলে কাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসর। ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম হোম ম্যাচে গুয়াহাটিতে হেরেছে কেকেআরের কাছে। অন্যদিকে, গতকাল আরসিবির কাছে হেরে আজ গুয়াহাটি গিয়ে কালই ফের নামতে হবে চেন্নাই সুপার কিংসকে।

RR vs CSK IPL 2025

আইপিএলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস একে অপরের বিরুদ্ধে খেলেছে ২৯টি ম্যাচে। চেন্নাইয়ের জয় ১৬টিতে, ১৩টিতে জয় পেয়েছে রাজস্থান। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে রাজস্থান এগিয়ে ৪-১-এ। গত বছর শেষ সাক্ষাতে চেন্নাইয়ে রাজস্থানকে হারিয়েছিল সিএসকে।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চলতি আইপিএলে প্রথম ম্যাচটি হয়েছিল রাজস্থান ও কলকাতার মধ্যে। সেই ম্যাচে কেকেআরের স্পিনাররা দাপট দেখিয়েছেন। পিচও ছিল বেশ মন্থর। কালকের ম্যাচটিও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা কম। ফলে চিপকের উইকেটের সঙ্গে মিল পেতে পারে চেন্নাই।

Take a Poll

চেন্নাই সুপার কিংস দলে রাতারাতি পরিবর্তনের পথে হাঁটে না। তবে এবারের প্রথম দুটি ম্যাচেই হতাশ করেছেন স্যাম কারান। তাঁর জায়গায় ডেভন কনওয়েকে এনে ব্যাটিং বিভাগ শক্তিশালী করতে পারে সিএসকে। বোলিং অলরাউন্ডার হিসেবে অংশুল কম্বোজকেও নামানো হতে পারে।

কালকের ম্যাচেও রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। সঞ্জু স্যামসন খেলবেন ব্যাটিংয়ের সময়। কেকেআরের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে কালকের ম্যাচে কুমার কার্তিকেয় সিংকে খেলাতে পারে রাজস্থান রয়্যালস।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী বা বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), অংশুল কম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- মাথিশা পাথিরানা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শিবম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, সন্দীপ শর্মা। ইমপ্যাক্ট সাব- কুমার কার্তিকেয় সিং বা তুষার দেশপাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+