IPL 2025: রাজস্থান রয়্যালস থেকে ছাঁটাই হতে পারেন বড় তারকারা! সঞ্জু স্যামসন-সহ কাদের ধরে রাখা হতে পারে?

IPL 2025: আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে কাল বিকেলে। এরই মধ্যে রাজস্থান রয়্যালস নিতে চলেছে বড় সিদ্ধান্ত। তাদের সাফল্যের অন্যতম দুই স্তম্ভকেই ছাঁটাই করার সম্ভাবনা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যাল ৪ জন ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই তালিকায় নেই যুজবেন্দ্র চাহাল ও জস বাটলারের নাম।

IPL 2025

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার। চাহাল হলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী। ফলে এই দুই তারকার নাম রাজস্থান রয়্যালসের তালিকায় না থাকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে। সেই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকেও ধরে রাখছে না রাজস্থান রয়্যালস।

তবে চার ক্রিকেটারকে ধরে রাখলে দুটি রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করতে পারবে এই ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারের সর্বাধিক দরের সমান দর দিয়ে তাঁকে দলে ফেরানোর পথ খোলা থাকছে। শেষ মুহূর্তে অবশ্য আলোচনা চলছে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে ধরে রাখার বিষয়টি নিয়েও।

২০২২ সালে জুরেল রাজস্থান রয়্যালসে সুযোগ পান। একাদশেও নিয়মিত ছিলেন। দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে ২২ ইনিংসে তিনি ৩৪৭ রান করেছেন। লোয়ার অর্ডারে ঝোড়ো ব্য়াটিংয়ে খুব কার্যকরী। তবে যেহেতু তিনি ভারতীয় দলে খেলেছেন তাতে তাঁকে ধরে রাখতে কয়েক গুণ টাকা বাড়াতে হবে রাজস্থান রয়্যালসকে।

রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ও সন্দীপ শর্মাকে ধরে রাখতে চলেছে বলেই খবর। সন্দীপকে রাখার সুবিধা হলো তিনি ভারতীয় দলে শেষবার খেলেছেন পাঁচ বছরেরও বেশি সময় আগে। ফলে তাঁকে আনক্যাপড হিসেবে ৪ কোটি টাকায় ধরে রাখতে পারবে রাজস্থান। এই চার ক্রিকেটারকে রাখতে রাজস্থান রয়্যালসের মোট ৪৭ কোটি টাকা খরচের সম্ভাবনা।

তবে জুরেলকে নিতে গেলে রাজস্থান রয়্যালসের মোট খরচ ৬৫ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। ২০২২ সালে আইপিএল ফাইনাল খেলেছিল রাজস্থান রয়্যালস। সেবার সবচেয়ে বেশি রান করে বাটলার কমলা টুপি পান, চাহাল সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি পেয়েছিলেন।

বাটলার টি২০ বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে। প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। চাহালও দীর্ঘদিন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। সেই সঙ্গে অশ্বিনকেও ধরে রাখার আগ্রহ দেখাল না রাজস্থান রয়্যালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+