IPL 2025: বৈভবের দাপটেই আইপিএলে নয়া রেকর্ড রাজস্থান রয়্যালসের, বরুণের লজ্জার নজির ভাঙলেন করিম
IPL 2025: আইপিএলে বৈভব সূর্যবংশী গতকাল ভেঙেছেন বহু রেকর্ড। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলে হলো আরও দুটি উল্লেখযোগ্য রেকর্ড।
একটি সবচেয়ে কম ওভারে ২০০-র বেশি রান তাড়া করে জেতার ক্ষেত্রে। অপরটি অভিষেক ম্যাচে কোনও বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার নজির।

গুজরাত টাইটান্স সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের সামনে ২১০ রানের টার্গেট দিয়েছিল। সেই লক্ষ্যমাত্রায় রাজস্থান রয়্যালস পৌঁছে যায় ১৫.৫ ওভারে। ২ উইকেট হারিয়ে রিয়ান পরাগের দল ২১২ রান তুলে প্লে-অফে ওঠার লড়াইয়ে ভেসে থাকল।
বৈভব সূর্যবংশী সাতটি চার ও ১১টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ১০১ করে। যশস্বী জয়সওয়াল ৪০ বলে ৭০ ও রিয়ান পরাগ ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকে। রাজস্থান রয়্যালসের এই জয় আইপিএলে নতুন রেকর্ড তৈরি করল।
গত বছর আমেদাবাদে গুজরাত টাইটান্স তিন উইকেটে ২০০ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। উইল জ্যাকসের ৪১ বলে অপরাজিত ১০০ রানের সৌজন্যে আরসিবি সেই ম্য়াচ জিতেছিল ৯ উইকেটে, ২৪ বল বাকি থাকতে। দুশো বা তার বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারের জেতার নজির এতদিন সেটিই ছিল।
দুশো বা তার বেশি রান তাড়া করে জেতার নিরিখে তৃতীয় স্থানে চলে গেল ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের আরসিবিকে হারানোর নজির। সেবার মুম্বই জেতে ১৬.৩ ওভারে। টার্গেট ছিল ২০০ রানের। ২০১৭ সালে ১৭.৩ ওভারে দিল্লি ডেয়ারডেভিলস ২০৯ রানের টার্গেট তাড়া করে জেতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে।
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০১ রানের টার্গেট তাড়া করে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ ওভারে টার্গেটে পৌঁছে গিয়েছিল মুম্বই। সফলভাবে দুই শতাধিক রান তাড়া করার ক্ষেত্রে রাজস্থানের রান রেট ১৩.৩৮। যা দ্বিতীয় সর্বাধিক। পাঞ্জাব কিংস ২৬২ রানের টার্গেট তাড়া করে কেকেআরকে হারিয়েছিল ১৪.০৩ রান রেট বজায় রেখে।
আফগানিস্তানের মিডিয়াম পেসার করিম জানাতের গতকালই আইপিএল অভিষেক হলো। যা তিনি ভুলে যেতে চাইবেন। বৈভব সূর্যবংশীর দাপটে জানাত নিজের একমাত্র ওভারে দেন ৩০ রান। তিনি ভাঙলেন বরুণ চক্রবর্তীর লজ্জার রেকর্ড। ২০১৯ সালে কলকাতায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এক ওভারে ২৫ রান দেন বরুণ।
Whole of India right now 😂💗 pic.twitter.com/XEfWuwdlmd
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2025
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস আরও ভালো জায়গায় থাকতে পারতো। জেতার পরিস্থিতি তৈরি করেও। দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে ৯ রান তুলতে পারেনি। ১২ বলে ১৮ তুলতে পারেনি আরসিবির বিরুদ্ধেও। ফলে রান তাড়ায় নয়া রেকর্ড স্বস্তি দিল পরাগদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications