IPL 2025: অঙ্ক কষেই এগোচ্ছেন দ্রাবিড়, রাজস্থান রয়্যালস ধরে রাখছে কাদের? রইল বড় আপডেট
এগিয়ে আসছে সময়সীমা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিতে হবে। সব দলই এখন তাদের ঘর গুছিয়ে নিচ্ছে। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে? কাদেরই বা ছেড়ে দেওয়া হবে তা নিয়ে চলছে গভীর বিশ্লেষণ। একইসঙ্গে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার কোন ক্রিকেটারের উপর প্রয়োগ করা হবে সেটাও ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়ে আইপিএলের আঙিনায় ফিরেছেন রাহুল দ্রাবিড়। ফলে রাজস্থান রয়্যালসের দিকে এবার সবার বাড়তি নজর রয়েছে। কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবে রাজস্থান রয়্যালস? কার উপরই বা প্রয়োগ করা হবে রাইট টু ম্যাচ কার্ড নীতি? সেই সংক্রান্ত বড় আপডেটই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রাজস্থান দলের তাকিকায় দ্বিতীয় নাম যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালের আইপিএলে সবার নজর কাড়েন যশস্বী। এরপর ভারতীয় দলেও সুযোগ পান যসশ্বী। আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে। তবে ২০২৪ সালের আইপিএলে খুব একটা ছন্দে ছিলেন না যশস্বী। তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৩৫ রান। কিন্তু যশস্বীর মতো প্রতিভাকে ছাড়তে চাইছে না রাজস্থান। তাঁর নাম দ্বিতীয় স্থানেই রাখা হচ্ছে।
আইপিএলের মতো টুর্নামেন্টে অল রাউন্ডারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। এই ক্ষেত্রে রিয়ান পরাগ রাজস্থান দলে বড় শক্তি। ২০২৪ সালের আইপিএলে ১৫ ম্যাচে ৫৭৩ রান করেছিলেন অসমীয়া এই ব্যাটার। একইসঙ্গে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সম্প্রতি ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন পরাগ। ফলে নিলামে তুললে তাঁর দর বাড়তে পারে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে পরাগকে রেখে দিতে চাইছেন দ্রাবিড়।
IND vs NZ: বিরাট ভক্তকে অটোগ্রাফ দিলেন রোহিত, সেইসঙ্গে মনও জিতে নিলেন হিটম্যান, দেখুন ভিডিও
তবে বাকি কাদের রিটেন করতে পারে রাজস্থান দল সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি। ধ্রুব জুরেলকে রাখা হবে কিনা সেটাও নিয়ে চর্চা চলছে। আসলে অনেক অঙ্ক কষেই পদক্ষেপ নিতে চাইছে রাজস্থান দল। রাজস্থান রয়্যালস দল রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারেন চাহালের উপর। কারণ চাহাল অত্যন্ত কার্যকরী স্পিনার। তিনিও দলের গুরুত্বপূর্ণ সদস্য।












Click it and Unblock the Notifications