IPL 2025: ভাঙা পা নিয়েই ক্লাস নিলেন যশস্বীদের, দ্রাবিড়ের দায়বদ্ধতায় মুগ্ধ রাজস্থান রয়্যালস দল, দেখুন ভিডিও
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়কে এবার দলে হেডস্যার হিসাবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। আইপিএল শুরুর আগে দ্রাবিড়কে প্রস্তুতি শিবিরে কতটা পাওয়া যাবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কারণ ব্যাঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দ্য ওয়াল। কিন্তু দায়বদ্ধতার আরও নাম রাহুল দ্রাবিড়।
ভাঙা পা নিয়েই রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিলেন। মাঠে গিয়ে যশস্বী জয়সওয়ালদের ক্লাস নিলেন। নিজের কর্তব্যে অবিচল থেকে দ্রাবিড় আরও একবার প্রমাণ করলেন কেন তিনি দ্য ওয়াল। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখান দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের প্রস্তুতিতে যোগদানের বিষয়টি তুলে ধরা হয়েছে।

গলফ কার্টে করে মাঠে প্রবেশ করেন। এরপর ক্র্যাচের সাহায্যে দাঁড়িয়ে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে পরামর্শ দিতে দেখা যায় ভারতের রাজস্থান রয়্যালস দলের কোচকে। মাঝে অবশ্য চেয়ারেও বসেছিলেন তিনি। নিজের পায়ে গুরুতর চোট থাকলেও ক্লাস নিলেন পুরো দমে। রাজস্থান সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের এই দায়িত্ববোধের প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায়, ক্র্যাচে ভর দিয়েই তিনি তরুণ ক্রিকেটারদের গাইড করছেন।
রাজস্থান দলের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ভাইরাল হয়েছে। যা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। একই সঙ্গে, সকলেই রাজস্থানের জন্য দ্রাবিড়ের আবেগের প্রশংসা করছেন। একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। একই সঙ্গে, সকলেই দলের জন্য দ্রাবিড়ের আবেগের প্রশংসা করছেন।
আগেই রাহুল দ্রাবিড়ের যে ছবি পোস্ট করেছিল রাজস্থান দল, তাতে তাঁর পায়ে চোট দেখা গিয়েছিল। এবং প্লাস্টার করা রয়েছে গোটা পা। এই পরিস্থিতিতে রাজস্থান শিবির আশা করছে আইপিএল শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন দ্রাবিড়। আসন্ন আইপিএলের রাজস্থান দলকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। তাঁরও চোট ছিল যদিও চোট সারিয়ে তিনি এখন ফিট।
💗➡️🏡 pic.twitter.com/kdmckJn4bz
— Rajasthan Royals (@rajasthanroyals) March 13, 2025
এবার রাজস্থান দলের মতোই ডাগ আউট বেশ শক্তিশালী। কারণ দ্রাবিড়ের সঙ্গে আছেন কুমার সঙ্গকারা। তার উপর দলের ব্যাটিং কোচ হিসাবে আছেন বিক্রম রাঠোর। ২০০০৮ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান দল।
রাজস্থান রয়্যালসের ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবারের আইপিএলের মূল আকর্ষণ। কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। কিশোর এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ তুঙ্গে। তাঁকে নিয়েও একটি ভিডিও প্রকাশ করেছে রাজস্থান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications