IPL 2025: রাজস্থান রয়্যালসে যেন ভোকাল ফর লোকালের সুর! সঞ্জুদের চিন্তায় রাখবেন চোটপ্রবণ বিদেশিরা

IPL 2025: আইপিএলে ২০০৮ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি রাজস্থান রয়্যালস। আইপিএল নিলামের আগে জস বাটলারকে বাদ দিয়ে তারকা ব্যাটারদের ধরে রাখা হয়েছিল।

আইপিএল নিলাম থেকে সঞ্জু স্যামসনের দল ভালো মানের বোলারদের টার্গেট করেছিল। লখনউ সুপার জায়ান্টসের মতোই তাঁদের দলে ৬ বিদেশি। মোট ক্রিকেটারের সংখ্যা ২০, যদিও নেওয়া যেত ২৫ জনকে।

IPL 2025

রাজস্থান রয়্যালসের এই ২০ জনের মধ্যে সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। বিহারের ১৩ বছরের ক্রিকেটারকে আদৌ আগামী বছরের আইপিএলে খেলানো হবে কিনা তা নিয়েই চর্চা রয়েছে। যদি না হয়, তাহলে সেরা ১২ বাছতে হবে ১৯ জনের মধ্যে থেকে।

আইপিএলের একাদশে রাখা যেতে পারে চার বিদেশিকে। ফলে মাত্র ৬ বিদেশি থাকা রাজস্থান রয়্যালসের মাথাব্যথার কারণ হতে পারে। মনে করা হচ্ছে, রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন রাজস্থান রয়্যালস বিদেশিদের পর্যাপ্ত ব্যাক-আপ নিতে পারেনি।

সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা ও শিমরন হেটমায়ারকে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। যাঁরা প্রথম একাদশেও নিয়মিত থাকবেন। জোফ্রা আর্চার ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিয়েছে রাজস্থান। এই দুই বিদেশিই কিন্তু চোটপ্রবণ। যদিও প্রয়োজনে পরিবর্ত প্লেয়ার নেওয়ার পথ খোলাই থাকবে।

কোয়েনা মাফাকা ও ফজলহক ফারুকি রয়েছেন। তবে তাঁরা তারকাদের কতটা বিকল্প হয়ে উঠতে পারবেন তা নিয়ে সংশয় থাকছেই। এই আবহে রাজস্থান রয়্যালসে থাকা ভারতীয় ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার বড় সুযোগ আসতে পারে আইপিএলে।

রাজস্থান রয়্যালসে ব্যাটার রয়েছেন যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, বৈভব সূর্যবংশী। উইকেটকিপার সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, কুণাল সিং রাঠোর। স্পিন বোলিং অলরাউন্ডার রিয়ান পরাগ ও নীতীশ রানা। যুধবীর সিং পেস বোলিং অলরাউন্ডার।

স্পিনারদের মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা ও কুমার কার্তিকেয়। জোরে বোলারদের মধ্যে রয়েছেন জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা ও অশোক শর্মা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সেরা ১২- যশস্বী, সঞ্জু (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ, পরাগ, জুরেল, হেটমায়ার, হাসারঙ্গা, শুভম বা মাধওয়াল, আর্চার, থিকশানা, সন্দীপ, তুষার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+