IPL 2025: নিলামের আগে দ্রাবিড় ফিরে গেলেন অতীতের স্মৃতিতে, রাজস্থান রয়্যালস দলকে নিয়ে কী বললেন দ্য ওয়াল?

কয়েক মাস আগে দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন। কিন্তু তারপরই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ তিনি। । তবে তিনি দ্য ওয়াল তাই সবসময়ই নতুন কোন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। খুব বেশি দিন কোচিং থেকে দূরে থাকতে পারেননি। ফরে একবার ফিরে এসেছেন টি২০ ক্রিকেটের আঙিনায়। আইপিএলের রাজস্থান দলের হেড কোচ বর্তমানে দ্রাবিড়।

নিলাম নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজস্থান দল। ইতিমধ্যে ছয় জন প্লেয়ার কে রিটেন করে নিয়েছে রাজস্থান দল। ফলে কোনরকম আরটিএম কার্ড ছাড়াই নিলামে নামতে হবে রাজস্থান দলকে। নিলামের রাজস্থান দলের নেতৃত্ব দেবেন রাহুল দ্রাবিড়ই। এর আগে নিলামের মঞ্চে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি থাকছেন নিলামের মূল সেনাপতি হিসেবে। এর আগে রাজস্থান দলের কোচিং থেকে নিলাম এই সব কিছু নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ।

rahul dravid

আইপিএলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে রাহুল দ্রাবিড় বলেছেন, আমি সবসময় নতুন চ্যালেঞ্জ দিতে ভালোবাসি।আমি সব সময় অভিজ্ঞতা দিয়ে শিখতে ভালোবাসি। সব সময় অভিজ্ঞতা নতুন কিছু শিখিয়ে দেয়। আমাদের। বিশ্বকাপের পর অনেকটা সময় পরিবারের সঙ্গে কাটিয়েছিলাম। আসলে দীর্ঘদিন ধরে ক্রিয়াবিদের খেলাধুলা এবং কোচিংয়ের কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারিনি।

ইতিমধ্যে সৌদি আরবের জেড্ডায় পৌঁছে গেছেন রাহুল দ্রাবিড়। নিলাম প্রসঙ্গে বলতে গিয়ে দ্রাবিড় বলেছেন, আমার প্রথম আইপিএল নিলামের কথা মনে পড়ছে ২০০৮ সালে তখন ব্যাপারটা খুব অস্বস্তিকর ছিল বুঝতে পারছিলাম না কি হবে। কিন্তু সময় যত এগিয়েছে জিনিসটা বুঝতে পেরেছি এখন সব দলই অনেক বেশি প্রস্তুতি নিয়ে নিলামে আসে তারা অনেক বেশি অঙ্ক খষে নেয় নিলামের আগে। এটা আমার কাছে দারুণ একটা শেখার জায়গা।

রাজস্থান দলের হাতে মাত্র ৪১ কোটি টাকা আছে রাজস্থান দলের। তারা কোর টিমকেই রিটেন করে নিয়েছে। ফলে নিলামে একজন ভাল বিদেশির দিকে ঝুঁকতে পারে রাজস্থান। কয়েকদিন আগে রাজস্থান রয়্যালস দল সোশ্যাল মিডিয়য়া একটি ভিডিও প্রকাশ করেছে।

সেখানে দেখা যায় টেবিলে বসে সকলে আলোচনা করছেন নিলাম সংক্রান্ত বিষয় নিয়েই। হঠাৎ করেই ভারতীয় দলের প্রাক্তন কোচ, "অস্ট্রেলিয়ার রান কত?" জবাবে এক জন বলেন, "৪৭ রানে ৬ উইকেট।" শুনে দ্রাবিড় বলেন, "কে আউট হল? কে করল? আসলে রাহুল যেন টিম ইন্ডিয়ার কোচিংয়ে ভাবনা থেকে বেবিয়ে আসতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+