IPL 2025: রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে, সঙ্গকারা কেন সরতে পারেন?
IPL 2025: আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল দ্রাবিড়। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানোর পর তিনি বলেছিলেন, এবার থেকে তিনি কর্মহীন!
যদিও সব ঠিকঠাক চললে তাঁকে আর বেশিদিন বেকার থাকতে হচ্ছে না। রাজস্থান রয়্যালসেই ফিরতে পারেন স্বমহিমায়।

২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গকারা। তিনিই হেড কোচের ভূমিকাও সামলান সহকারী কোচদের নিয়ে। তবে সঙ্গকারা নিজেই রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ।
ইংল্যান্ডের ওডিআই ও টি২০ আন্তর্জাতিক দলের হেড কোচের পদ এখন খালি। ম্য়াথু মটকে সরানো হয়েছে। সেই দায়িত্বে কুমার সঙ্গকারা আসতে পারেন বলে জোর চর্চা রয়েছে। ফলে সঙ্গকারা সেই দায়িত্ব নিলেই রাহুল দ্রাবিড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে রাজস্থান রয়্যালস।
দ্রাবিড় রাজস্থান রয়্যালসে ২০১১ থেকে ২০১৩ অবধি খেলেছেন। ২০১৩ সালে দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস আইপিএলের প্লে-অফ এবং চ্যাম্পিয়ন্স লিগ টি২০-র ফাইনাল খেলেছিল। ২০১৪ ও ২০১৫ সালে দ্রাবিড় রাজস্থান রয়্যালসের মেন্টর থাকাকালীনও রাজস্থান প্লে-অফ খেলে।
২০০৮ সালের প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর আর খেতাব জেতেনি। এবার দ্রাবিড়ের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়ে সাফল্য পেতে চাইছে রাজস্থান রয়্যালস।
ম্যাথু মট ২০২২ সালে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হন। তাঁর কোচিংয়ে ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ জেতে। যদিও সর্বশেষ ৫০ ওভার ও ২০ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ড প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। তারপরই মট পদত্যাগ করেছেন।
অন্তর্বর্তী কোচ হিসেবে মার্কাস ট্রেসকোথিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নিয়ে চর্চা চলার প্রসঙ্গে সম্প্রতি সঙ্গকারা ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, এখনও কোনও প্রস্তাব আসেনি। তবে সেই প্রস্তাব এলে নিশ্চয়ই গুরুত্ব দেবেন। অনেক যোগ্য প্রার্থীও থাকবেন কোচ হতে। রাজস্থান রয়্যালসে কাজ করা তিনি উপভোগ করছেন বলেও জানান সঙ্গকারা।
ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট রব কি-র সঙ্গে সঙ্গকারার ঘনিষ্ঠতা রয়েছে। সে কারণেই সঙ্গকারাকে ইংল্যান্ড দলের দায়িত্বে দেখতে পাওয়া নিয়ে জোর চর্চা চলছে। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটার জস বাটলার রাজস্থান রয়্যালসে খেলায় সঙ্গকারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও বোঝাপড়া ভালোই রয়েছে। সঙ্গকারার সঙ্গে লড়াইয়ে অবশ্য অ্যান্ড্রু ফ্লিন্টফ রয়েছেন।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছে, টি২০ বিশ্বকাপ জিতেছে। ফলে দ্রাবিড়কে কোচ করে রাজস্থান রয়্যালসকে ফের আইপিএল চ্যাম্পিয়ন করানোর রাস্তা খুঁজছেন কর্ণধাররা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications