IPL 2025: রাহুল দ্রাবিড় ফিরছেন আইপিএলের আসরে? রাজস্থান রয়্যালসের হেড কোচ হওয়ার জোরালো সম্ভাবনা

IPL 2025: আইপিএলের আসরে ফিরতে চলেছেন রাহুল দ্রাবিড়। দশ বছর পর তিনি ফিরতে চলেছেন রাজস্থান রয়্যালসে। অধিনায়ক ও মেন্টরের ভূমিকা পালনের পর এবার হেড কোচ হয়ে।

দ্রাবিড়ের সঙ্গে রাজস্থান রয়্যালস কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

IPL 2025

ভারতীয় দলে হেড কোচ হিসেবে ইনিংস শেষের আগে থেকেই চর্চা চলছিল, দ্রাবিড় আইপিএলের আসরে ফিরবেন কিনা তা নিয়ে। দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর থাকাকালীন স্বার্থের সংঘাত এড়াতে দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের কোচিং কেরিয়ারকেই বেছে নেন।

দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ডিরেক্টর হন। এরপর ভারতীয় দলের হেড কোচ হন, রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছিলেন ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর। যদিও তার আগে ভারতের দ্বিতীয় সারির দলকে কোচিং করিয়েছেন। ভারতীয় দলের সঙ্গে থাকলে দীর্ঘ সময় দেশে-বিদেশে কাটাতে হয়।

মূলত সেই কারণেই দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে ইনিংস দীর্ঘায়িত করতে চাননি। পরিবারকে বেশি সময় দিতে, বিশেষ করে পুত্রদের ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় ফোকাস রাখতেই দ্রাবিড় আর ভারতীয় দলের হেড কোচ হতে চেয়ে নতুন করে আবেদন করেননি।

তবে আইপিএল যেহেতু মাস দুয়েক ধরে চলে তার সঙ্গে যুক্ত থাকতে অসুবিধা হওয়ার কথা নয়। সে কারণেই রাহুল বেশ কয়েকটি দলের হেড কোচ হতে পারেন বলে চর্চা চলছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, দ্রাবিড়ের সঙ্গে নাকি রাজস্থান রয়্যালস কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে।

রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। তাঁর অধিনায়কত্বে ২০১৩ সালে রাজস্থান রয়্য়ালস আইপিএলের প্লে-অফে উঠেছিল। ওই বছর চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতেই রানার-আপ হয়েছিল। এরপর দুই মরশুম দলের মেন্টর ছিলেন দ্রাবিড়।

রাজস্থান রয়্যালসের সফলতম অধিনায়কও দ্রাবিড়। তাঁর ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালস ৪০টির মধ্যে ২৩টি ম্যাচে জয়লাভ করেছিল। রাজস্থান রয়্যালসে থাকাকালীনই দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ হন। তাঁর প্রশিক্ষণাধীন ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও জেতে।

২০০৮ সালের পর আর রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা এই দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন। তবে সেই পদে সঙ্গকারাকে আর রাখা হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+