Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: সব বিভাগেই পর্যুদস্ত কেকেআরের জঘন্য হার, প্রথম দল হিসেবে ১২ পয়েন্ট নিশ্চিত গুজরাত টাইটান্সের

IPL 2025: ইডেনে কেকেআরের বিরুদ্ধে অপরাজেয় থাকল গুজরাত টাইটান্স। ২০২৩ সালের পর ফের ক্রিকেটের নন্দনকাননে জিতল তারা।

কেকেআরের প্রাক্তনী শুভমান গিলের নেতৃত্বে এই প্রথম নাইটদের হারাল গুজরাত টাইটান্স। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে তারা পৌঁছল ১২ পয়েন্টে।

IPL 2025

টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাত টাইটান্স ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। ওপেনিং জুটিতে ওঠে ১১৪। শুভমান গিল ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে সর্বাধিক ৯০ রান করেন।

অপর ওপেনার বি সাই সুদর্শন ৩৬ বলে ৫২ রান করেন, তিনি ৬টি চার ও ১টি ছয় মেরেছেন। জস বাটলার ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ৮টি চার। রাহুল তেওয়াটিয়া ২ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। এম শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

বৈভব অরোরা ৪ ওভারে ৪৪, হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৩ রান দিয়ে একটি করে উইকেট নেন। কেকেআরের স্পিনাররা কোনও উইকেট পাননি। এই ম্যাচে অরেঞ্জ ক্যাপের দখল নেওয়া সাই সুদর্শন জানান, শুরু থেকেই পিচে শট খেলা কঠিন হচ্ছিল। ফলে খারাপ বলে শট মারার পাশাপাশি জোর দেন স্ট্রাইক রোটেট করায়।

তবু মনে করা হচ্ছিল, গুজরাত টাইটান্সের আরও ২৫-৩০ রান করা উচিত ছিল। কিন্তু কেকেআরের ব্যাটিংয়ের রোগ সারেনি। ফলে দলে বদল এনেও শেষরক্ষা হলো না। মঈন আলিকে দলে রেখে আগে তিনটি ম্যাচের তিনটিতে জিতলেও আজ হারতে হলো কেকেআরকে।

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে কেকেআর ৪৫ রান তোলে, ২ উইকেট খুইয়ে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর ৬৯ রানের বেশি তুলতে পারেনি, হারায় আরও ২ উইকেট। কুইন্টন ডি ককের জায়গায় সুযোগ পেলেও ব্যর্থ রহমানুল্লাহ গুরবাজ।

Take a Poll

গুরবাজ প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন। তিনি করেন ৪ বলে ১। সুনীল নারিন ১৩ বলে ১৭, বেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ১৪, আন্দ্রে রাসেল ১৫ বলে ২১, রামনদীপ সিং ২ বলে ১, মঈন আলি ২ বলে শূন্য রানে আউট হন।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৬ বলে সর্বাধিক ৫০ রান করে আউট হন। রাহানে পাঁচটি চার ও ১টি ছয় মারেন। রাসেলের ইনিংসে রয়েছে তিনটি চার ও ১টি ছয়। জঘন্য ব্যাটিংয়ে কখনও কেকেআর এদিন চ্যালেঞ্জই ছুড়তে পারেনি গুজরাতের বোলারদের উপর।

রিঙ্কু সিং পাঁচে নেমেছিলেন। তাঁকে শেষ ওভারে আউট করলেন ইশান্ত শর্মা। রিঙ্কু ১৪ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। ইমপ্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশীকে নয়ে নামানোর যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিন নাইট ব্যাটারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট রঘুবংশীরই।

কেকেআর ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তুলল। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে রঘুবংশী ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। গুজরাত টাইটান্স জয় পেল ৩৯ রানে। শেষ পাঁচ ওভারে কেকেআর তোলে ৪৫ রান, চার উইকেট খুইয়ে।

প্রসিদ্ধ কৃষ্ণ দখলে রাখলেন বেগুনি টুপি। প্রসিদ্ধ ও রশিদ খান দুজনেই ৪ ওভারে ২৫ রান খরচ করে দুটি করে উইকেট দখল করলেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩২, ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ৩৬, সাই কিশোর ৩ ওভারে ১৯ ও ইমপ্যাক্ট সাব ইশান্ত শর্মা ২ ওভারে ১৮ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট।

গুজরাত টাইটান্স ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল। নেট রান রেট ১.১০৪। কলকাতা নাইট রাইডার্স সাতে রইল ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.২১২। ইডেনে কেকেআরকে শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে হবে হারের হ্যাটট্রিক এড়ানোর জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+