IPL 2025: ইডেনে স্বস্তির জয় কেকেআরের, হারের হ্যাটট্রিকে সমস্যায় সানরাইজার্স, নজর কাড়লেন কারা?
IPL 2025: চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। হোম ম্যাচে প্রথম। স্বাভাবিকভাবেই ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার আগে এদিনের জয় স্বস্তি দিল নাইট শিবিরে।
সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। যদিও সেই সুনামের প্রতি সুবিচার করতে না পারা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গী হলো হারের হ্যাটট্রিকের লজ্জা।

টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৮ রান, শেষ ওভারে ২ উইকেট খোয়ানো সত্ত্বেও। সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬০ রান করলেন।
পঞ্চম উইকেট জুটিতে আইয়ার ও রিঙ্কু সিং ৪১ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। তার আগে চতুর্থ উইকেট জুটিতে অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ৫১ বলে ৮১ রান যোগ করেছিলেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫০ রান করেন। ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে রাহানে করেন ২৭ বলে ৩৮।
রিঙ্কু সিং কেকেআরের হয়ে ৫০তম আইপিএল ম্যাচে ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও ১টি ছয় মেরেছেন। কুইন্টন ডি কক ৬ বলে ১, সুনীল নারিন ৭ বলে ৭ ও আন্দ্রে রাসেল ২ বলে ১ রান করেন।
মহম্মদ শামি ৪ ওভারে ২৯, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৪, জিশান আনসারি ৩ ওভারে ২৫, হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৩ ও কামিন্দু মেন্ডিস ১ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন। দুই হাতে বল করে আইপিএল অভিষেকে কামিন্দু শুধু চমকেই দিলেন না, প্রথম এমন বোলিং করে উইকেটও পেলেন আইপিএলে।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্য়াটিং বিপর্যয়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ রানের মধ্যে পড়ে গিয়েছিল তিন উইকেট। ১০.৪ ওভারে স্কোরবোর্ডে ৭৫ রান ওঠার ফাঁকে সাজঘরে ফেরেন ছয় ব্যাটার। ট্রাভিস হেড ২ বলে ৪, অভিষেক শর্মা ৬ বলে ২, ঈশান কিষাণ ৫ বলে ২, নীতীশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯, কামিন্দু মেন্ডিস ২০ বলে ২৭ ও অনিকেত ভার্মা ৬ বলে ৬ রান করেন।
সানরাইজার্সের যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে যায় বৈভব অরোরার তৃতীয় শিকার হয়ে হেইনরিখ ক্লাসেন সাজঘরে ফেরায়। ১৪.৪ ওভারে ১১২ রানে সপ্তম উইকেট পড়ে অরেঞ্জ আর্মির। ২টি করে চার ও ছয় মেরে ক্লাসেন করেন ২১ বলে ৩৩। সুনীল নারিনের বলে পরপর ২টি ছয় মারেন তিনি।
Game. Set. Match. #KKR? 💜#VaibhavArora returns to the attack and strikes GOLD! #HeinrichKlaasen departs, bringing the home team closer to victory! 🔥#IPLonJioStar 👉🏻 #KKRvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/LNyjZx0pNw
— Star Sports (@StarSportsIndia) April 3, 2025
ষোড়শ ওভারের প্রথম দুই বলে প্যাট কামিন্স (১৫ বলে ১৫) ও সিমরজিৎ সিং (১ বলে ০)-কে প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী। ১৬.৪ ওভারে সানরাইজার্স গুটিয়ে গেল ১২০ রানে। হর্ষল প্যাটেল (৫ বলে ৩) আন্দ্রে রাসেলের দ্বিতীয় শিকার হতেই সানরাইজার্সের ইনিংসে যবনিকা পতন ঘটে। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি।
বরুণ চার ওভারে ২২ রান দিয়ে পেলেন তিন উইকেট। বৈভব অরোরার ৪ ওভারে ১টি মেডেন, ২৯ রান দিয়ে তিনিও তিনটি উইকেট পান। আন্দ্রে রাসেল ১.৪ ওভারে ২১ রান খরচ করে পেলেন ২টি উইকেট। মুম্বই ম্যাচেও তিনি ২টি উইকেট পেয়েছিলেন। সুনীল নারিন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে একটি উইকেট পেলেন। হর্ষিত রানা ৩ ওভারে ১৫ রান দেন, তিনিও পান ১টি উইকেট।
কেকেআর ৮০ রানে ম্যাচ জেতায় দারুণ উন্নতি ঘটল নেট রান রেটে। দশ নম্বর থেকে সটান পয়েন্ট তালিকার পাঁচে চলে এলো কেকেআর। ৪ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.০৭০। সানরাইজার্স চলে গেল একেবারে তলানিতে। ৩ ম্যাচে তাদের ২ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ১.৬১২।












Click it and Unblock the Notifications