IPL 2025: চেন্নাই দলে ভূমিপুত্র অশ্বিনের প্রত্যাবর্তন, কনওয়ে-রাচিনকে ধরে রাখতে সফল সিএসকে

প্রবল উন্মাদনাকে সঙ্গী করেই রবিবাসরীয় দুপুরে শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। প্রথম দুটি সেট বরাদ্দ ছিল মার্কি ক্রিকেটারদের জন্য। বিরতির পর শুরু হল অন্য ক্রিকেটারদের নিয়ে নিলাম। ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটারদের দিকে নিলামে বেশি আকর্ষণ ছিল তার মধ্যে অন্যতম অশ্বিন। ঘরে ফিরলেন তামিল আইকন।

রাজস্থান রয়্যালস দল অশ্বিনকে রিটেন করেনি। তারপর থেকে অশ্বিনের ঘরে ফেরা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন কাশী বিশ্বনাথনরা। ভূমিপুত্রকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে। অভিজ্ঞ অশ্বিন এখনও যে নিমালের মঞ্চ কাঁপিয়ে দিতে পারেন তা ফের একবার প্রমাণ করে দি্লেন।

অশ্বিনকে দলে নেওয়ার জন্য প্রথম থেকেই অলআউট ঝাঁপায় সিএসকে। তাদের মনোভাব প্রথম থেকেই স্পষ্ট ছিল তারা অশ্বিনকে আবার দলে নেওয়ার জন্য অল আউট যাবেন। ২ কোটি টাকা ছিল অশ্বিনের বেস প্রাইস। কিন্তু অশ্বিনকে দলে নেওয়ার জন্য দর হাঁকাতে শুরু করে আরসিবি। শেষ পর্যন্ত জিতল সিএসকেই। অশ্বিনকে নেওয়ার পর চেন্নাইয়ের টেবিলে দেখা গেল খুশির জোয়ার । হবে নাই বা কেন, ঘরের ছেলেকে ফের তারা দলে ফেরালেন।

টানা ৮ বছর চেন্নাই সিএসকে শিবিরে ছিলেন আর অশ্বিন। ঘরের দলের হয়ে ২০১০ ও ২০১১ সালে আইপিএল ট্রফি জেতেন অশ্বিন।২০২২ সাল থেকে পরপর দুটো মরশুম রাজস্থান দলের হয়ে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে অবশ্য ধরে এ বছরের মেগা নিলামের আগে ধরে রাখেনি রাজস্থান।

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও টেস্ট দলের নিয়মিত সদস্য অশ্বিন। টেস্টে ভারতের দুই নম্বর উইকেটশিকারী তিনি। ফলে এখনও টি২০ ম্যাচে চার ওভার কার্যকরী ভূমিকা পালন করতে পারেন অশ্বিন। তার উপর অশ্বিন তামিলনাড়ুর ক্রিকেটার। ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই দলেই খেলেছিলেন অশ্বিন। ফলে তামিল আবেগ আরও বৃদ্ধি পেল চেন্নাই দলে।

২০০৯ সা‌ল থেকে আইপিএল খেলছেন অশ্বিন, ২১২ ম্যাচে ১৮০ উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে। ২০২৪ সালের আইপিএলেও ১৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন‌। সিএসকে দলে একজন ভালো স্পিনার লাগবে, এরফলে অশ্বিনের থেকে ভালো বিকল্প কেউবা হতে পারতেন।

এরআগে নিলামে সিএসকে দলে নিয়ে নেয় ডেভন কনওয়েস রাচিন রবীন্দ্রের মতো গত মরশুমে দলে থাকা ক্রিকেটারদের. পাশাপাশি্ ইতিমধ্যেই নতুন করে দলে নিয়েছে রাহুল ত্রিপাঠীকে। ফলে দল ক্রমশ গুছিয়ে নিচ্ছে সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+