IPL 2025: নারিনের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ, ক্যারিবিয়ান তারকা শুধু হাসিতেই জবাব দিলেন, দেখুন ভিডিও
চলতি আইপিএলের শুরু থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সুনীল নারিন, তাঁর ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছিল। পাশাপাশি বল হাতেও নারিনের আগের ফর্ম উধাও বলেও অনেকে সমালোচনা শুরু করেন। কিন্তু বড় ক্রিকেটাররা, বড় মঞ্চেই জ্বলে উঠেন। ঠিক যেন সুনীল নারিন। সিএসকের বিরুদ্ধে দুরন্ত বোলিং যাবতীয় সমালোচনার জবাব দিলেন নারিন।
সিএসকের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নারিন। গুরুত্বপূর্ণ সময়ে ধোনির উইকেট নিয়েছেন নারিন। ব্য়াট হাতে ৪৪ রান করেছেন। এক কথায় জয়ের নায়ক নারিনই। পাশাপাশি ২ উইকেট নিয়েছেন ভূমিপুত্র বরুণ চক্রবর্তী। এই স্পিনারের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন নাইট ক্রিকেটার কুইন্টন ডি কক।

দুই স্পিনারের তারিফ করে ডি কক বলেছেন, বৈচিত্র্যই তাদের তাদের বোলিংয়ে সবচেয়ে বড় বৈশিষ্ট। দুই জনেই রহস্য স্পিনার, এই ম্য়াচে দুই জনেই দুরন্ত বোলিং করেছেন। ব্যাটসম্যানদের জন্য তাদের বোলিং খেলা বেশ কঠিন। তারা দুই জনেই নির্ভতার সঙ্গে বোলিং করেন।
শুধু বোলিং নয় ব্যাটিংয়ের ক্ষেত্রেও কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নারিন। ডি কক নারিনের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন, ধোনিদের বিরুদ্ধে কেকেআরের তারকা অলরাউন্ডার দুটি চার এবং পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ব্য়াট হাতে ৪৪ রান করেছেন।
নারিন প্রসঙ্গে বলতে গিয়ে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ডি কক বলেন, আজ নারিনের ব্যাটিংয়ের কথা আলাদাভাবে বলতেই হবে।। প্রতিটি বোলার জানে যে সে প্রথম বল থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। নারিন সত্যিই কঠোর পরিশ্রম করে, অনুশীলনেও সব সময় উপস্থিত থাকে, এমনকি ঐচ্ছিক অনুশীলনও মিস করে না। যখন এটি আসে, এটি বাকিদেরও অনুপ্রেরণা জোগায়। সেই এই ম্যাচের এক্স ফ্যাক্টর।
Only one thing makes Sunil Narine smile! 😁👌 pic.twitter.com/hzRz6k0nWa
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
কিন্ত যাকে নিয়ে এত কিছু সেই নারিন অবশ্য নীরব। কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে নারিনকে নিয়ে একাধিক কথা বলা বলেও তিনি শুধুই মৃদু হেসেছেন। হাসিতেও যেন সব কিছুর জবাব দিলেন।












Click it and Unblock the Notifications