IPL 2025: আইপিএলে প্রথম সপ্তাহে পারফরম্যান্সের নিরিখে নজর কাড়লেন একাধিক ক্রিকেটার, রইল তালিকা

এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে আইপিএলের ১৮তম সংস্করণ। প্রায় সব দলেরই একাধিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রথম সপ্তাহে পারফরম্যান্সের নিরিখ নজর কাড়লেন কোন ক্রিকেটাররা? প্রথম সপ্তাহের আইপিএল একাদশে সুযোগ পেলেন? কারা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ওপেন করতে নেমে প্রথম ম্যাচে ফ্লপ হলেও দ্বিতীয় ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে ৯৭ রান করেছেন কেকেআরের কুইন্টন ডি কক। ফলে আগামী দিনেও নাইটদের ওপেনারের থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। ফলে ওপেনার হিসাবে দলে সুযোগ পাবেন ডি কক। তালিকায় দ্বিতীয় নাম সাই সুর্দশন। প্রথম দুটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন সুদর্শন। ৭৪ এবং ৬৩ রান করেছেন গুজরাতের এই ক্রিকেটার। ফলে তালিকায় দ্বিতীয় ওপেনার সুদর্শনই।

best performer

তিন নম্বরে প্রথমেই নাম আসবে লখনউ দলের নিকোলাস পুরাণের। লখনউ দল তাঁকে ২১ কোটি টাকা দিয়ে রিটেন করে যে ভুল করেনি সেটা প্রথম দুই ম্যাচেই প্রমাণ দিলেন পুরাণ। প্রথম দুই ম্যাচে ৭৫ ও ৭১ রান করেছেন পুরাণ। ভারতীয় দলের মতোই আইপিএলেও ছন্দ বজায় রেখেছেন শ্রেয়স আইয়ার। গুজরাতের বিরুদ্ধে ৯৭ রান করেছেন। ফলে চার নম্বরে স্থান পাকা শ্রেয়সের।

দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা প্রথম ম্যাচেই ৬৬ রান করে লখনউয়ের বিরুদ্ধে দলকে জেতান। প্রথম সপ্তাহের পারফরম্যান্সের নিরিখে ৫ নম্বরে স্থানে থাকবেন আশুতোষই। দিল্লির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের মানরক্ষা করলেন অনামী অনিকেত ভার্মা। তাঁর ব্যাট থেকে এল ৪১ বলে ৭৪ রানের ইনিংস। পাঁচটি চার এবং ছয়টি ছক্কা মেরেছেন। দিল্লির বোলারদের অবলীলায় সামলেছেন। ছয় নম্বরে থাকছেন এই তরুণ ক্রিকেটার।

মুম্বইয়ের হয়ে সিএসকের বিরুদ্ধে খেলতে পারেনি, তবে গুজরাতের বিরুদ্ধে খেলেছেন পাণ্ডিয়া, বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন। ফলে অল রাউন্ডার হিসাবে থাকছেন পাণ্ডিয়া। একইসঙ্গে থাকবেন রবীন্দ্র জাদেজাও। সিএসকের হয়ে বল- ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন জাড্ডু।

বোলার হিসাবে প্রথমেই থাকবে মিচেল স্টার্কের নাম। প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে তিনটি এবং সানরাইজার্সের বিরুদ্ধে পাঁতটি উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের স্পিনার নূর আহমেদের উইকেট সংখ্যাও ছয়। প্রথম সপ্তাহে পারফরম্যান্সের নিরিখে পরিবর্ত ক্রিকেটার হিসাবেব থাকবেন ধোনি।

এই তালিকায় বিরাট কোহলি নেই। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে প ারেননি। ফলে প্রথম সপ্তাহের তালিকায় ব্রাত্য বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+