IPL 2025: অর্শদীপকে নিয়ে তুমুল লড়াই, আরটিএম ব্যবহার করে দলের সেরা পেসারকে ধরে রাখল পাঞ্জাবই
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অর্শদীপ সিং। ভারতীয় তারকা পেসারকে নিয়ে যে তুমুল দর কষাকষি হবে তা ছিল সহজেই অনুমেয়। মার্কি ক্রিকেটার হওয়ায় তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকাতে তঁাকে দলে নিল পাঞ্জাবই, আরটিএম ব্যবহার করে।
তঁাকে প্রথমে দলে নিতে ঝাঁপায় চেন্নাই, তার পরে যোগ দেয় দিল্ল। দুই দলের মধ্যে দরকষাকষি চলতে থাকে দুই দলের মধ্যে। কেউই হাল ছারতে নারাজ ছিল। কিন্ত গুজরাত দলে নামে তাঁকে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত দলে নিতে আসরে নামে আরসিবি দলও। এরপর রাজস্থান দল ১১ কোটি টাকা থেকে আসরে নামে। সবাইকে চমকে ১২.৭৫ কোটি টাকা থেকে দর শুরু করে সানরাইজার্স। ১৫.৭৫ কোটি দর স্থির হয় তাঁর। এরপর পাঞ্জাব আরটিএম ব্যবহার করবে কিনা তাদের জিজ্ঞাসা করা হয়। শেষ পযর্ন্ত পাঞ্জাব ১৮ কোটিতে আরটিএম ব্যাবহার করে দলে ধরে রাখল।

দল পাওয়ার পর একটি ভিডিও বার্তাতে অর্শদীপ বলেন, পাঞ্জাব দলকে অনেক ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য, পন্টিং স্যারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। এবার আমাদের লক্ষ্য ট্রফি জেতা। পাঞ্জাব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।
ভারতীয় টি২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য অর্শদীপ সিং। কিন্তু তাঁকে পাঞ্জাব দল প্রথমে রিটেন করেনি। তবে আইপিএল নিলামে তিনি ছিলেন না মার্কি ক্রিকেটারদের তালিকায় ।তাঁকে নেওয়ার জন্য যে অনেক দলই দর হাঁকাতে পারে সেই নিয়ে কোন সন্দেহ ছিল না। কারণ তিনি বর্তমানে ভারতীয় টি২০ দলের নিয়মিত সদস্য, মাত্র দুই বছর হল ভারতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেছেন। এর মধ্যে টি২০ ক্রিকেটে নিজের স্থানকে পাকা করে নিয়েছেন পাঞ্জাব তনয়।
আইপিএলের মঞ্চকে ব্যবহার করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ভারতীয় টি২০ দলের হয়ে কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপে তাঁর দুরন্ত পারফরম্যান্স ছিল। আইপিএলেও তাঁর নজর কারা পারফরম্যান্স রয়েছে। এখনও পর্যন্ত ৬৫টি আইপিএল ম্যাচে ৭৬ টি উইকেট রয়েছে অর্শদীপ সিংয়ের। এর আগে ২০২৪ সালের আইপিএলে পাঞ্জাব দলের হয়ে ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। কিন্তু এরপরও তাঁকে করেনি প্রীতি জিন্টারা।
অর্শদীপ সিংকে নিয়ে নিলামের মঞ্চে বেশ লড়াই চলল। আইপিএলে ২০১৯ সালে প্রথম খেলেন অর্শদীপ সিং। এর পর থেকে ধারাবাহিকভাবে খেলে আসছেন। ২০১৯ এবং ২০২০ সালে খুব একটা সুযোগ না পেলেও ২০২১ সাল থেকে পুরো দমে খেলছেন ২০২১ সালে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ২০২২ সালের ১৪ ম্যাচে উইকেটের সংখ্যা ছিল ১০।












Click it and Unblock the Notifications