IPL 2025 PBKS Schedule: পাঞ্জাব কিংসের হোম ম্যাচ ২ শহরে! শ্রেয়সের জোড়া দ্বৈরথ কেকেআরের বিরুদ্ধে

IPL 2025 PBKS Schedule: আইপিএলের ১০টি দলের মধ্যে তিনটি দল হোম ম্যাচ খেলবে ২টি শহরে। সেই দলগুলির মধ্যে অন্যতম পাঞ্জাব কিংস।

এবারও মুল্লানপুরের পাশাপাশি পাঞ্জাব কিংস খেলবে ধরমশালায়। ধরমশালায় এবার ম্যাচের সংখ্যাও বেড়েছে।

IPL 2025 PBKS Schedule

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতোই পাঞ্জাব কিংসও আজ অবধি আইপিএল খেতাব জিততে পারেনি। তারাও দলের জার্সির রং, লোগোয় বদল এনেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের নাম বদলে হয়েছে পাঞ্জাব কিংস। অধিনায়ক থেকে কোচ বদলেও লক্ষ্যপূরণ হয়নি।

এবারের আইপিএলের নিলাম থেকে নতুনভাবে দল সাজিয়েছে পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন রিকি পন্টিং। গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল নিলাম থেকে সেই শ্রেয়সকেই নিয়েছে পাঞ্জাব।

পাঞ্জাব কিংস আমেদাবাদে ২৫ মার্চ মঙ্গলবার গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে। ১ এপ্রিল মঙ্গলবার লখনউয়ে তারা খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এপ্রিলের ৫ তারিখ শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

মুল্লানপুরেই ৮ এপ্রিল মঙ্গলবার পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ১২ এপ্রিল শনিবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। এরপর ১৫ এপ্রিল মঙ্গলবার মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে শ্রেয়সের পাঞ্জাব।

এপ্রিলের ১৮ তারিখ শুক্রবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস। ২০ এপ্রিল রবিবার মুল্লানপুরে বিকেল সাড়ে তিনটে থেকে পাঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচ। ২৬ এপ্রিল শনিবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

৩০ এপ্রিল বুধবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের। এরপর পাঞ্জাব কিংস যাবে ধরমশালায়। সেখানে টানা তিনটি ম্যাচ রয়েছে। মে মাসের ৪ তারিখ রবিবার পাঞ্জাবের সামনে লখনউ সুপার জায়ান্টস। ৮ মে বৃহস্পতিবার ধরমশালাতেই দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে শ্রেয়সের দল।

১১ মে রবিবার ধরমশালাতেই বিকেল সাড়ে তিনটে থেকে পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংসের লিগ পর্বের শেষ ম্য়াচ ১৬ মে শুক্রবার, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+