IPL 2025: সিএসকের বিরুদ্ধে দলকে জিতিয়েও শাস্তি পেলেন শ্রেয়স,আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
সিএসকের বিরুদ্ধে জিতল পাঞ্জাব কিংস। শাস্তি পেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সিএসকের বিরুদ্ধে ব্য়াট হাতে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স। ৪১ বলে ৭২ রান করে করেন শ্রেয়স। পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন। কিন্তু দলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিসিসিআইয়ের শাস্তির কবলে পড়লেন শ্রেয়স। একইসঙ্গে পাঞ্জাব দলে আরও একটি ধাক্কা, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল।
বুধবার রাতে সিএসকে দলকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ উইকেটে হারিয়ে দেয় পাঞ্জাব। শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস দল, ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ফলে প্লে-অফে স্থান পাওয়ার দিকে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে গিয়েছে পাঞ্জাব দল। কিন্তু সিএসকে ম্যাচে স্লো-ওভার রেটের জন্য শাস্তি পেলেন শ্রেয়স।

ব্যাট হাতে দলকে জেতালেও শ্রেয়স কিন্তু বিসিসিআইয়ের শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না। আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য বড় আর্থিক জরিমানার মুখে পড়তে হল পাঞ্জাবের অধিনায়ককে। সিএসকে ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রেয়স আইয়ারের দল ওভার শেষ করতে পারেননি। স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন পাঞ্জাব কিংস অধিনায়ক।
বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বার্তায় লেখা হয়েছে, স্লো ওভার রেটের জন্য পাঞ্জাব কিংসের অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। আইপিএলের আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে শ্রেয়সকে।
এটা শ্রেয়সের চলতি মরশুমের প্রথম অপরাধ। ফলে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে ঋষভ পন্থ খেকে সঞ্জু স্যামসন বা রিয়ান পরাগ একাধিক অধিনায়কই এই শাস্তি পেয়েছেন। স্লো ওভারেটের কারণে নির্বাসনের শাস্তি তুলে দিয়েছে বিসিসিআই। নাহলে তিনটি স্লো ওভার রেট হলেই অধিনায়ককে এক ম্যাচে নির্বাসিত করার নিয়ম ছিল।
সিএসকে ম্যাচ জয়ের পরও আরও একটা ধাক্কা পাঞ্জাব কিংসে জন্য। সিএসকে ম্য়াচে খেলতে পারেননি। একইসঙ্গে চলতি আইপিএল থেকেও ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। আঙুলে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা।
যদিও টুর্নামেন্টে একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে করেছিলেন ৪৮ রান। ব্যাটিং গড় ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। মিডল ওভারেও ব্যাটিং করতে নেমে কোনও কার্যকরী ভূমিকা নিতে পারেননি। যদিও বল হাতে দলকে সাহায্য করেছেন। ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট। এর আগে বাঁ-পায়ে চোট পেয়ে পাঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন।
এবার ছিটকে গেলেন গ্লেন ম্য়াক্সওয়েলও। ফর্মে না থাকলেও ম্যাক্সওয়েল সব সময়ই যে কোনও দলের কাছে ফ্যাক্টর। প্লে অফের আগে তাঁর ছিটকে যাওয়া বিরাট ধাক্কা পাঞ্জাব শিবিরের জন্য।












Click it and Unblock the Notifications