IPL 2025: আইপিএল রিটেনশনে চমক দিতে পারে পাঞ্জাব কিংস, নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাওয়ার মোক্ষম চাল

IPL 2025: আইপিএলের রিটেনশন তালিকায় চমক দিতে পারে পাঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ান অবসর নেওয়ায় তাদের দরকার নতুন অধিনায়ক।

হেড কোচ হয়েছেন রিকি পন্টিং। পুরানো ও নতুনদের মিশিয়ে তিনি সাপোর্ট স্টাফ সাজাচ্ছেন। আইপিএল খেতাব একবারও না জেতা পাঞ্জাব ফ্র্য়াঞ্চাইজি দল গঠনের ক্ষেত্রেও পন্টিংয়ের মতামতে আস্থা রাখছে।

IPL 2025

সকলকে ছেঁটে নিলাম থেকে প্লেয়ার নিয়ে নতুনভাবে দল গঠনের নজির রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। এবার সকলকে অবশ্য ছেড়ে দেওয়া হচ্ছে না। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দুই আনক্যাপড প্লেয়ারকে রেখে বাকি সকলকে ছেড়ে দেওয়ারই ছক কষেছে পাঞ্জাব কিংস।

চর্চা রয়েছে, ডেথ ওভারে বিশেষজ্ঞ অর্শদীপ সিংকে রাখা নিয়েও। কিন্তু মনে করা হচ্ছে, ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রাখার পরিকল্পনা নেই পাঞ্জাব কিংসের। প্রয়োজন হলে নিলাম থেকে অর্শদীপকে ফেরাতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে পাঞ্জাব কিংস।

পরিস্থিতি যা, তাতে পাঞ্জাব কিংস সব দলের থেকে বেশি পরিমাণ অর্থ নিয়েই শুধু নিলামে যাবে তা নয়, সবচেয়ে বেশি রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করতে পারে। বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। পাঞ্জাব কিংস যে দুই আনক্যাপড ক্রিকেটারকে রাখতে চলেছে তাঁরা হলেন শশাঙ্ক সিং ও প্রভসিমরণ সিং।

প্রভসিমরণ ২০১৯ সাল থেকে আইপিএল খেলছেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে। ৩৪ ম্যাচে ৭৫৬ রান করেছেন। ২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে ১৪টি করে ম্যাচ খেলে তিনি যথাক্রমে ৩৫৮ ও ৩৩৪ রান করেছেন দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে। গত বছর শতরানও পেয়েছিলেন। আইপিএলে ১টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি আছে তাঁর।

শশাঙ্ক সিং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন চলতি বছরই। ১৪ ম্যাচে ২টি অর্ধশতরান-সহ তিনি ৩৫৪ রান করেন। বল হাতে একটি উইকেটও পেয়েছেন। ক্রিকবাজের প্রতিবেদনে দাবি, রিকি পন্টিং পাঞ্জাব কিংসের অধিনায়ক করতে চাইছেন নিলাম থেকে স্টিভ স্মিথকে নিয়ে। যদিও শ্রেয়স আইয়ারকেও পাঞ্জাব কিংস টার্গেট করতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+