IPL 2025: রিটেনের সংখ্যা মাত্র ২, নিলামে চমক দেবে পাঞ্জাব কিংস? প্রীতির দল থেকে এল বিরাট আপডেট
আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি (১১০.৫ কোটি) টাকা নিয়ে নামবে পাঞ্জাব কিংস। তাদের পার্সে আছে সবথেকে বেশি টাকা। পাঞ্জাব দলের রিটেনশনেরক তালিকায় স্থান পেয়েছেন মাত্র ২ জন। নতুন করে দল গঠন নিলামেই করার রণকৌশল নিয়েছে পাঞ্জাব কিংস। এই দল তাদের সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে ।সব বিভাগেই ভালো ক্রিকেটার নিলামে নিতে হবে প্রীতিকে। সেই সঙ্গে খোঁজ করতে হবে নতুন অধিনায়কেরও।
দলের সিইও সতীশ মেনন জানিয়েছেন কেন তাঁরা মাত্র দুইজন ক্রিকেটারকেই শুধু ধরে রেখেছেন। তবে একইসঙ্গে ভক্তদের আশ্বাস দিয়েছেন তাঁরা নিলামে বড় চমক দেবেন। অন্য দল যেখানে রিটেনশনে বেশি সংখ্যায় ক্রিকেটারদের ধরে রেখেছে সেখানে ব্যতিক্রম পাঞ্জাব ও আরসিবি। প্রীতির দল দুইজনকে এবং আরসিবি তিনজনকে ধরে রেখেছে।

পাঞ্জাব কিংস প্রায় সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে । ধরে রেখেছে শুধু শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে। ফলে তাদের হাতে আছে চারটি আরটিএম। প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেটারদের উপর আরটিএম ব্যবহার করতে পারবেন। তালিকায় আছেন অর্শদীপ সিং, স্যাম কারান, জনি বেয়ারস্টো, হর্ষল প্যাটেল , জিতেশ শর্মা।
পাঞ্জাব কিংস দলের সিইও সতীশ মেনন উল্লেখ করেছেন, 'নিলামের মাধ্যমেই আমরা আমাদের কোর গ্রুপকে যুক্ত করব, একইসঙ্গে অনেক চমক দেখতে পারেন। আমরা আত্মবিশ্বাসী আসন্ন মরশুমে দারুন একটি দল গঠন করার , এমনকি ভালো খেলার বিষয়েও। আমরা চাইছিলাম বেশি টাকা নিয়েই নিলামে যেতে পছন্দ মতো ক্রিকেটারদের নিতে সমস্যা না হয়। আমাদের নতুন কোচ রিকি পন্টিং পরিকল্পনা সাজাচ্ছেন। আমরা সেই অনুসারে দল গঠন করছি।'
কেন শুধুমাত্র শুধু শশাঙ্ক সিং, প্রভসিমরণকে ধরে রাখা হল? এই প্রশ্নের উত্তরে পাঞ্জাব কিংস দলের সিইও সতীশ মেনন জানিয়েছেন, 'গত ছয় বছর ধরেই প্রভসিমরণ নিজেকে উন্নত করছেন। গত মরশুমে তাঁর ব্যাট থেকে বেশ কিছু দুরন্ত ইনিংসের আমরা সাক্ষী থেকেছিলাম। এই বছর তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
একইসঙ্গে সতীশ মেনন বলেন, 'শশাঙ্ক মূলত একাধিক জায়গায় ব্যাটিং করতে পারেন। ও শেষ মরশুমে নিজের দক্ষতা দেখিয়েছেন। তাই ওকে রিটেন করা হয়েছে।' এই দুই জনকে ধরে রাখলেও পাঞ্জাব কি্ংস অবাক করেছে অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটারকে রিটেন না করে। এমনকি গত মরশুমের অধিনায়ক স্যাম কারানকেও দলে রাখেনি পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications