IPL 2025: হিমাচলে প্রস্তুতিতে রিকি পন্টিংয়ের দল, পাঞ্জাব শিবিরে কবে যোগ দেবেন শ্রেয়স-অর্শদীপরা?

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। এবার আইপিএলের ১৮তম সংস্করণ। কয়েক মাস আগেই মেগা নিলামে ঘর গুছিয়ে নিয়েছে আইপিএল দলগুলি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যতিক্রম নয় পাঞ্জাব কিংসও। তবে পাঞ্জাবের কোনও মাঠে নয় রিকি পন্টিংয়ের দল প্রস্তুতি শুরু করেছে হিমাচলপ্রদেশের ধরমশালায়।

পাঞ্জাব কিংস ধরশালার মনোরম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তাদের প্রশিক্ষণ শিবির শুরু করেছে। এই মাঠে বেশ কিছু ম্যাচ খেলবে শ্রেয়স আইয়াররা। ফলে প্রস্তুতির জন্য এই মাঠকেই বেছে নিয়েছে পাঞ্জাব কিংস দল। আইপিএলের আগে দলের রণকৌশল ঠিক করার জন্য এই শিবিরটি হচ্ছে পাঞ্জাব কিংস দলের, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ক্রিকেটাররা এবং বেশ কিছু বিদেশি বাদে সকলেই প্রায় যোগ দিয়েছেন এই শিবিরে।

Punjab Kings

ধরমশালায় ১২ মার্চ থেকে শুরু হওয়া এই শিবির ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রভসিমরন সিং, অলরাউন্ডার শশাঙ্ক সিং এবং অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল সহ গুরুত্বপূর্ণ ভারতীয় খেলোয়াড়রা অংশ নিয়েছেন। প্রধান কোচ রিকি পন্টিং, সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন এবং ফাস্ট বোলিং কোচ জেমস হোপসও এই শিবিরে পাঞ্জাব কিংস দলের সঙ্গে আছেন।

ধরমশালার মাঠে শিবির প্রসঙ্গে পাঞ্জাব কিংস দলের প্রধান কোচ রিকি পন্টিং বলেন, এখানকার পরিবেশ খুবই ভালো। অনেক ক্রিকেটাররাই এই মাঠটিতে খেলেনি। টুর্নামেন্টের শেষ দিকে, এখানে আমাদের টানা তিনটি খেলা আছে। তাই এখানে কয়েকদিনের শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানকার মাঠ, পরিবেশ পরিস্থিতির সঙ্গে অবগত হতে পারবেন ক্রিকেটাররা।

পাঞ্জাব কিংস দলের প্রধান কোচ রিকি পন্টিং আরও বলেন, "আমরা এখানে প্রশিক্ষণের দিনগুলি সর্বাধিক কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আমাদের চণ্ডীগড়ে পাঁচ বা ছয় দিনের প্রশিক্ষণ করব। এরপর ১৬ মার্চ থেকে পাঞ্জাব দলের অনুশীলন মুল্লানপুরে মাঠে হবে। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিং সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন। নতুন পিসিএ স্টেডিয়ামের মাঠে অনুশীলনে মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন এবং লকি ফার্গুসনের মতো আন্তর্জাতিক খেলোয়াড়রাও অংশগ্রহণ করবে।

Take a Poll

২৫ মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পাঞ্জাব কিংস তাদের আইপিএল অভিযান শুরু করবে । লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটি অ্যাওয়ে ম্যাচ খেলার পর, শ্রেয়সরা মুল্লানপুরে ফিরে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর দুটি হোম ম্যাচ খেলবে। এবার দলকে ঢেলে সাজিয়েছে পাঞ্জাব কিংস। শ্রেয়সকে প্রায় রেকর্ড দাম দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+