IPL 2025: শ্রেয়স-শশাঙ্ক ঝড়ের পর পরিকল্পনামাফিক বোলিং, গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিল পাঞ্জাব কিংস

IPL 2025: জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে হারাল গুজরাত টাইটান্সকে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত টাইটান্স। শুভমান গিলদের সামনে ২৪৪ রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংস। শ্রেয়সরা জিতলেন ১১ রানে।

IPL 2025 -

পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে। পাঁচটি চার ও ৯টি ছয়ের সাহায্যে কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ২টি ছয় মেরে ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭, প্রভসিমরণ সিং ৮ বলে ৫, আজমাতুল্লাহ ওমরজাই ১৫ বলে ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১ বলে ০, মার্কাস স্টইনিস ১৫ বলে ২০ রান করেন। শেষ পাঁচ ওভারে মাত্র এক উইকেট খুইয়ে ৮৭ রান তোলে পাঞ্জাব কিংস।

সাই কিশোর ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ৪১ ও রশিদ খান ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন। এদিন আইপিএলে ১৫০টি উইকেট দখলের কীর্তি স্পর্শ করলেন রশিদ খান। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৫৪, আরশাদ খান ১ ওভারে ২১ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৩ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে ঝোড়োগতিতে রান তুলতে থাকে গুজরাত টাইটান্স। যদিও মাঝের ও ডেথ ওভারে পরিকল্পনামাফিক বোলিং করে গুজরাতের কাজ কঠিন করে দেন পাঞ্জাবের বোলাররা। বিশেষ করে অফ স্টাম্পে টানা বোলিং করে, যাতে ব্যাটাররা বড় শট খেলতে না পারেন।

সাই সুদর্শন ৪১ বলে সর্বাধিক ৭৪ রান করেন। তিনি পাঁচটি চার ও ৬টি ছয় মেরেছেন। অধিনায়ক শুভমান গিল ১৪ বলে ৩৩ রান করেন। ২টি চার ও তিনটি ছয় রয়েছে গিলের ইনিংসে। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জস বাটলার ও ইমপ্যাক্ট সাব শেরফান রাদারফোর্ড।

গুজরাতের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন বাটলার। তবে তিনি ৩৩ বলে ৫৪ রান করে মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে যান। ১৮ ওভারে ১৯৯ রানে তৃতীয় উইকেট পড়লে শেষ ২ ওভারে দরকার ছিল ৪৫ রান। পরে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ২৭ রান দরকার।

২০তম ওভারের প্রথম বলেই রাহুল তেওয়াটিয়া রান আউট হন। ২ বলে ৬ রান করে। এই ওভারের চতুর্থ বলে শেরফান রাদারফোর্ডকে (২৮ বলে ৪৬) বোল্ড করে দেন অর্শদীপ সিং। গুজরাত টাইটান্স শেষ অবধি ৫ উইকেটে ২৩২ রানের বেশি তুলতে পারেনি। এম শাহরুখ খান ১ বলে ৬ ও আরশাদ খান ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

অর্শদীপ চার ওভারে ৩৬ রান দিয়ে পেলেন ২ উইকেট। মার্কো জানসেন ৪ ওভারে ৪৪ ও গ্লেন ম্য়াক্সওয়েল ২ ওভারে ২৬ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। আজমাতুল্লাহ ওমরজাই ২ ওভারে ২৯, মার্কাস স্টইনিস ২ ওভারে ৩১, যুজবেন্দ্র চাহাল ৩ ওভারে ৩৪ ও ইমপ্যাক্ট সাব বিজয়কুমার ভিশাক ৩ ওভারে ২৮ রান দেন, তবে কেউই উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+