IPL 2025: নাইটদের দলে বদল হবে? জেনে নিন কেকেআর এবং পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। লিগ টেবলে কেকেআরের অবস্থান খুব একটা ভালো নয়। চলতি মরশুমে কেকেআরের সমীকরণ অত্যন্ত কঠিন। এখনও ছটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে ১৬ পয়েন্ট নিশ্চিত করতে হলে ৫ ম্যাচে জয় পেতে হবে কেকেআরকে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেতে হবে নাইট ব্রিগেডকে।
শেষ দুই ম্যাচে হেরেছে কেকেআর। নইটদের পারফরম্যান্স নিয়েও শুরু হয়েছে প্রবল সমালোচনা। নারিন-ডি ককের ওপেনিং জুটি চলতি মরশুমে একেবারেই ফ্লপ। শেষ ম্য়াচে ডি ককের পরিবর্তে খেলানো হয়েছিল গুরবাজকে। কিন্তু তিনিও সাফল্য পাননি। আসলে নাইটদের দলে রিজার্ভ বেঞ্চও অত্যন্ত দুর্বল। ফলে বিকল্প ক্রিকেটারও হাতে নেই। প্রশ্ন উঠছে মঈন আলি, নরখিয়া নাকি স্পেনসর জনসন কাকে খেলানো হবে।

এই ম্যাচে ফোকাসে থাকবেন বেঙ্কটেশ আইয়ার এবং চাহাল। ঘরের মাঠে বেঙ্কটেশের থেকে রানের প্রত্যাশা থাকবে। তবে চাহালের ঘূর্নিও সামলাতে হবে তাঁকে। এদিকে পাঞ্জাব দলে জশ ইনগ্লিস,মার্কাস স্টইনিস ও ম্যাক্সওয়েলও ছন্দে নেই। তবে ম্যাক্সওয়েলের স্পি ন বোলিং ইডেনে কার্যকরী ভূমিকা নিতে পারে। ফলে তাকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্য়ানেজমেন্ট। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বৈভব অরোরা, মঈন আলি অথবা নরখিয়া অথবা স্পেনসর জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস বা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications