IPL 2025: আইপিএলে ছক্কা মারার দুই তালিকার শীর্ষে পুরাণ ও বৈভব, সুদর্শন এগিয়ে চার হাঁকানোর নিরিখে
IPL 2025: আজ রয়েছে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। যা চলতি আইপিএলের ৪৯তম দ্বৈরথ। কাল রাজস্থান রয়্যালস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি হবে ৫০তম ম্যাচ।
তার আগে অবধি ছক্কা মারার দুটি তালিকায় শীর্ষে রয়েছেন নিকোলাস পুরাণ ও বৈভব সূর্যবংশী। সবচেয়ে বেশি চার মেরেছেন সাই সুদর্শন।

চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ ১০ ম্যাচে ৩৪টি ছয় হাঁকিয়েছেন। তাঁর ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ১০ ম্যাচে ২৩টি ছক্কা হাঁকিয়েছেন। পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য ৯ ম্যাচে ও রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ১০ ম্যাচে মেরেছেন ২২টি করে ছয়।
Khiladi vibes only 😎 pic.twitter.com/ih4gROn3vl
— Lucknow Super Giants (@LucknowIPL) April 29, 2025
পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার ৯ ম্যাচে ২১টি ছয় মেরে রয়েছেন প্রথম পাঁচে। ছয় থেকে দশ অবধি রয়েছেন যথাক্রমে লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ (৯ ম্যাচে ২০), রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ (১০ ম্যাচে ১৮), গুজরাত টাইটান্সের জস বাটলার (৯ ম্যাচে ১৭), মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা (৯ ম্যাচে ১৭) ও রাজস্থান রয়্যালসের বৈভব সূ্যবংশী (৩ ম্য়াচে ১৬)।
বৈভব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ১১টি ছক্কা হাঁকিয়েছে। যা চলতি আইপিএলে কোনও ম্যাচে মারা সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি। সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা পাঞ্জাব কিংস ম্যাচে ১০টি ছয় মারেন।
চেন্নাই সুপার কিংস ম্যাচে পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যর ইনিংসের ছিল ৯টি ছক্কা। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৯টি ছয় মেরেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ কেকেআর, গুজরাত ও দিল্লির বিরুদ্ধে ম্যাচে যথাক্রমে ৮, ৭ ও ৭টি ছয় মারেন।
চলতি আইপিএলে সবচেয়ে বেশি ৪৬টি চার মেরেছেন গুজরাত টাইটান্সের বি সাই সুদর্শন। গুজরাতেরই জস বাটলার মেরেছেন ৪৩টি চার মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ৪২টি, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ৪১টি ও আরসিবির বিরাট কোহলি ৩৯টি চার মেরেছেন এখনও অবধি।
গুজরাতের অধিনায়ক শুভমান গিল (৩৮), সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড (৩৭), লখনউয়ের মিচেল মার্শ (৩৬), মুম্বইয়ের রায়ান রিকেলটন (৩৫) ও পাঞ্জাবের প্রভসিমরণ সিং (৩৪) চার মারার নিরিখে রয়েছেন প্রথম দশে।
কোনও ম্যাচে সবচেয়ে বেশি চার মারা ব্যাটারদের তালিকার শীর্ষে অভিষেক শর্মা। সানরাইজার্সের ওপেনার পাঞ্জাব কিংস ম্য়াচে ১৪টি চার মারেন। দিল্লি ক্যাপিটালসের করুণ নায়ার মুম্বই ম্য়াচে হাঁকান ১২টি চার। গুজরাতের জস বাটলার দিল্লির বিরুদ্ধে এবং সানরাইজার্সের ঈশান কিষাণ রাজস্থান ম্যাচে ১১টি করে চার মারেন। রাজস্থানের নীতীশ রানা চেন্নাই সুপার কিংস ম্যাচে ১০টি চার মেরেছিলেন। শুভমান গিল কেকেআর ম্য়াচে এবং রাজস্থানের যশস্বী আরসিবি ম্যাচে ১০টি করে চার মারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications