IPL 2025, PBKS vs RR: শ্রেয়সের পাঞ্জাবের লক্ষ্য তিনে তিন! স্যামসনের নেতৃত্বে জয়ের ধারা বজায় রাখতে চায় রাজস্থান

IPL 2025, PBKS vs RR: আইপিএলে কাল শনিবাসরীয় ডাবল হেডার। সন্ধ্যায় মুল্লানপুরে পাঞ্জাব কিংস খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

পাঞ্জাব কিংসের টার্গেট তিনে তিন করা। প্রথম দুটি ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে তারা আপাতত রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। রাজস্থান রয়্যালস আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারালেও তার আগে দুটি ম্যাচ হারায় রয়েছে নয় নম্বরে।

IPL 2025 PBKS vs RR

সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্যাচে খেলেছেন ব্যাটার হিসেবে। ফিল্ডিং করেননি। নেতৃত্ব দিচ্ছিলেন রিয়ান পরাগ। উইকেটকিপিংয়ের ছাড়পত্র মেলায় কালকের ম্যাচে অধিনায়কত্ব করবেন স্যামসন।

রাজস্থান রয়্যালস অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি সঞ্জু দখলে নিতে পারেন কালকের ম্য়াচ জিতলেই। তিনি ও শেন ওয়ার্ন অধিনায়ক হিসেবে রাজস্থান রয়্যালসকে ৩১টি করে ম্যাচে জিতিয়েছেন।

পাঞ্জাব কিংস যেভাবে দাপট দেখিয়ে দুটি ম্যাচে জয় ছিনিয়েছে তাতে তাদের উইনিং কম্বিনেশন বজায় রাখার সম্ভাবনাই বেশি। দুই দলের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ২৮টি। তার মধ্যে রাজস্থান জিতেছে ১৬টিতে, ১২টিতে জিতেছে পাঞ্জাব।

দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখেও রাজস্থান রয়্যালস এগিয়ে রয়েছে ৩-২ ব্যবধানে। গত বছর প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল ১ বল বাকি থাকতে ৩ উইকেটে। যদিও ফিরতি সাক্ষাতে গুয়াহাটিতে রাজস্থানের হোম ম্যাচে পাঞ্জাব জেতে ৫ উইকেটে, ৭ বল বাকি থাকতে।

Take a Poll

মুল্লানপুরে এবার মন্থর উইকেট হবে, নাকি পাঞ্জাব কিংসের মনমতো পেসাররা ফায়দা পাবেন তা বোঝা যাবে গতকাল। গত বছর আইপিএলে ৫টি ম্যাচে এখানে প্রথমে ব্যাট করা দল ১৮০ রান তুলেছিল ২ বার। মনে করা হচ্ছে, যেহেতু বাউন্ডারি বেশ বড়, ফলে কার্যকরী হতে পারেন স্পিনাররা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা। ইমপ্যাক্ট সাব- শুভম দুবে।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে, মার্কো জানসেন, লকি ফার্গুসন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- বিজয়কুমার ভাইশাক বা নেহাল ওয়াধেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+