IPL 2025: ফোকাসে থাকবেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক, জানুন নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ

মঙ্গলবার ঘরের মাঠে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। চলতি মরশুমের আইপিএলের শুরুটা ভালোই করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে প্রীতি জিন্টার দল। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতলেও দুটি ম্যাচ হারতে হয়েছে পাঞ্জাব কিংসকে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে আছে পাঞ্জাব কিংস।

শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ঘরের মাঠেই হারতে হয়েছে শ্রেয়স আইয়ারের দলকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কেকেআরের বিরুদ্ধে নামছে পাঞ্জাব কিংস। এই ম্যাচটা যতটা কেকেআর বনাম পাঞ্জাব কিংস তার থেকে অনেক বেশি, কেকেআর বনাম শ্রেয়স আইয়ার।

PBKS Predicted Playing XI

গত মরশুমে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরও তাঁকে দলে ধরে রাখেনি নাইট টিম ম্যানেজমেন্ট। রিটেন তো করেইনি উল্টে নিলাম তাঁকে নেওয়ার খুব একটা আগ্রহ দেখায়নি। ফলে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর পাঞ্জাব কিংস দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার।

এই পরিস্থিতিতে মঙ্গলবার তার দিকে তাকিয়ে থাকবে গোটা পাঞ্জাব শিবির। পাশাপাশি চ্যালেঞ্জ থাকবে কেকেআর বোলারদের কাছেও প্রাক্তন অধিনায়ককে দ্রুত সাজঘরে ফেরানোর। পাঞ্জাব দলের একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। তবে নতুন প্রতিভাদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াংশ আর্য। এর আগে সিএসকের বিরুদ্ধে ম্যাচে শতরান করেছিলেন। পাশাপাশি ২০ বছর বয়সী এই ব্যাটার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও শুরুটা ভালো করেছিলেন, এবার কেকেআরের বিরুদ্ধে তার পরীক্ষা। চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধেও ভালো খেলতে মুখিয়ে থাকবেন প্রিয়াংশ আর্য।

পাশাপাশি ফোকাসে থাকবেন পাঞ্জাব দলের পেসার অর্শদীপ সিং। কারণ বর্তমান ভারতীয় দলের পেসারদের মধ্যে অন্যতম অর্শদীপ। এই ম্যাচে অবশ্য পরিসংখ্যানে পিছিয়ে থেকেই খেলতে নামবে পাঞ্জাব কিংস। কারণ এখনো পর্যন্ত দুই দল ৩৩ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ২১ বারই জয় পেয়েছে নাইট ব্রিগেড। অন্যদিকে মাত্র ১২ বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস।

এবার এক নজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে পাঞ্জাব কিংস দলের সম্ভাব্য প্রথম একাদশ। কারা থাকতে পারেন কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাব কিংস দলের প্রথম একাদশে- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, লকি ফার্গুসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+