IPL 2025: রাহুল না অক্ষর, কে দেবেন দিল্লি দলকে নেতৃত্ব? আভাস দিলেন পার্থ জিন্দাল

ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি, এমনকি নিলামে তাঁকে দলেও ফেরায়নি দিল্লি। এই পরিস্থিতিতে নিলামে একজন নতুন অধিনায়কের খোঁজ করছিল দিল্লি ক্যাপিটালস শিবির। নিলামের প্রথম দিনে প্রত্যাশা থেকে অনেক কম মূল্যে কেএল রাহুলকে দলে পেয়ে গিয়েছে দিল্লি দল। মনে করা হয়েছিল রাহুল হবেন দিল্লি দলের নতুন দলনেতা কিন্তু প্রথম দিনের নিলাম শেষে দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল অধিনায়কত্বের প্রশ্নে শুধু একা রাহুলের নাম নিলেন না। জুড়ে দিলেন আরও একটি নাম।

দিল্লি দল নিলামের প্রথম দিনেই একাধিক তারকা ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করে। তাদের রণকৌশলের সৌজন্যে অনেক ক্রিকেটারেরই টাকার অঙ্ক বৃদ্ধি পেয়ে যায়। শ্রেয়স আইয়ার হাত থেকে বেরিয়েয যাওয়ার পর দিল্লি দলের লক্ষ্য ছিল কেএল রাহুল। তবে তারকা ক্রিকেটারকে পেতে খুব বেশি টাকা অবশ্য খরচ করতে হয়নি দিল্লি দলকে।

দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বলছেন, আমরা টপ অর্ডারে স্থিতিশীলতা চাইছিলাম, এমন একজন অভিজ্ঞ ক্রিকেটার যে ইনিংস গড়তে পারে। আমরা মনে করি, কেএল রাহুল, আইপিএলে এই কাজ আগে করেছেন। তাঁর রেকর্ড সেই কথাই বলছে, তিনি এমন একজন যিনি ধারাবাহিকভাবে মরশুমে ৪০০-এর বেশি রান করেছেন। আমার মনে হয় কোটলার উইকেটের সঙ্গে এটা তার খেলার সঙ্গে মানানসই হবে। আমরা তাঁকে পেয়ে খুব উত্তেজিত.

আগামী মরশুমে দিল্লি দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একা রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আইপিএলের প্রথম দিনে নিলাম শেষেই দিয়ে দিলেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। রাহুলের সঙ্গে নেতৃত্বের ভার থাকবে মূলত অক্ষর প্যাটেলের উপর। অক্ষরকে আগেই রিটেন করে নিয়েছে দিল্লি দল। তবে রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হবে অক্ষরকে সেটা এখনও স্পষ্ট নয়।

পার্থ জিন্দাল বলেছেন, আমাদের খুব তরুণ ব্যাটিং লাইনআপ আছে। কেএল এবং অক্ষর উভয়ই তাদের গাইড করতে পারবেন। কেএল-এর ব্যাটিং এবং অভিজ্ঞতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ কাজ করবে।
আইপিএলের প্রথম দিনে নিলামে মিচেল স্টার্ক,কেএল রাহুল জেক ফ্রেজার, হ্যারি ব্রুক টি নটরাজন, করুন করুন নায়ার, সমীর রিজভী,আশুতো শর্মা মোহিত শর্মাকে দলে নিয়েছে দিল্লি দল.দ্বিতীয় দিনে তাদের লক্ষ্য থাকবে ভারতীয় বোলারদের দলে নেওয়া এই ক্ষেত্রে ভুবনেশ্বর কুমার মুকেশ কুমারের দিকে তাদের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+