IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে বোলিং কোচের ডাবল ইঞ্জিন! মালিঙ্গার সঙ্গে যুক্ত হলেন মামব্রে

IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন পরশ মামব্রের (Paras Mhambrey)। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ আগে মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ ছিলেন।

এবার মামব্রে ফিরলেন বোলিং কোচ হয়ে। মুম্বই ইন্ডিয়ান্সে ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে রয়েছেন লাসিথ মালিঙ্গা। তাঁর সঙ্গেই একযোগে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মামব্রে।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই হেড কোচের পদ থেকে মার্ক বাউচারকে সরিয়ে দিয়েছে। মাহেলা জয়বর্ধনে এসেছেন নতুন হেড কোচ হয়ে। মামব্রে ২০২১ সালে ভারতীয় দলের বোলিং কোচ হয়েছিলেন। টি২০ বিশ্বকাপজয়ী দলেও তিনি ওই ভূমিকায় ছিলেন। সরকারিভাবে তিনি দায়িত্বে ছিলেন গত অগাস্ট অবধি।

গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন মর্নি মরকেল। রাহুল দ্রাবিড়ের সময়কালে ভারতীয় দলের কোচিং স্টাফে থাকা মামব্রের উপর আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। জাহির খান লখনউ সুপার জায়ান্টসে চলে গিয়েছেন। মালিঙ্গার সঙ্গে তাই মামব্রের অভিজ্ঞতাও কাজে লাগাবে মুম্বই ইন্ডিয়ান্স।

মামব্রে মুম্বই ইন্ডিয়ান্সে সহকারী কোচ থাকাকালীন এই দল ২০১৩ সালে আইপিএল খেতাব জেতে। ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০-জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমেও ছিলেন মামব্রে। ভারতীয় এ দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মরশুমে মামব্রের কোচিংয়ে বাংলা দল রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছিল।

১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে মামব্রে ভারতের হয়ে ২টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। মুম্বইয়ের মামব্রের ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ২৮৪টি উইকেট রয়েছে। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৮৩টি ম্যাচ খেলেছেন, ১১১টি উইকেট ঝুলিতে পুরেছেন।

মুম্বইয়ের নতুন কোচিং স্টাফদের প্রথম কাজ হলো ক্রিকেটারদের ধরে রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো। ৩১ অক্টোবর আইপিএল রিটেনশনের ডেডলাইন শেষ হচ্ছে। চলতি বছর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকার তলানিতে ছিল। ১৪টি ম্যাচে মাত্র ৪টিতে জয় এসেছিল। আইপিএলের যুগ্ম সফলতম দলের কাছে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+