IPL 2025: পন্থের ফর্ম নিয়ে চিন্তা কাটল না কেকেআর ম্যাচের আগে, লখনউয়ের পুরাণের নজির মুম্বইয়ের বিরুদ্ধে
IPL 2025: অধিনায়ক ঋষভ পন্থের দুঃসময় অব্যাহত। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ২৭ কোটি টাকা দর পাওয়া ক্রিকেটার এবারের চারটি ম্যাচে তিনবারই আউট হলেন ৩ রানেরও কমে।
আজ লখনউয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ খেলেই কলকাতায় আসবে লখনউ সুপার জায়ান্টস। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার শহরে খেলতে নামতে হবে পন্থের ফর্ম নিয়ে চিন্তা মাথায় রেখেই।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক পন্থ ৬ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ১৫ বলে ১৫ রানের বেশি করতে পারেননি।
লখনউয়ে নিজেদের প্রথম হোম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পন্থ ৫ বলে ২ রান করে ক্ষমার অযোগ্য শট খেলে আউট হয়েছিলেন। আজ সেই ২ রান করেই ফিরলেন সাজঘরে। খেললেন ৬টি বল। এদিন পন্থের উইকেটটি তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া।
Captain gets the captain! ☝
— Star Sports (@StarSportsIndia) April 4, 2025
Another single-digit score for #RishabhPant in #TATAIPL 2025! 😳
Watch LIVE action ➡ https://t.co/nH2UGjQY0t #IPLonJioStar 👉 #LSGvMI, LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/BRxcwvQYS3
এবারের আইপিএলে পন্থ চারটি ইনিংসে মাত্র ১৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৫। গড় এদিন নেমে গেল পাঁচেরও নীচে। চলতি আইপিএলে পন্থের ব্য়াটিং গড় ৪.৭৫। মাত্র ৩২ বল খেলে চারবার আউট। স্ট্রাইক রেট ৫৯.৩৭। একটিও চার মারতে পারেননি। শুধু একটি ছয় মেরেছেন।
আজ একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে লখনউকে ব্য়াট করতে পাঠায়। এদিন নিকোলাস পুরাণ একটি করে চার ও ছয়ের সাহায্যে ৬ বলে ১২ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার হন। চলতি আইপিএলে প্রথম ব্য়াটার হিসেবে তিনি ২০০ রানের মাইলফলক ছুঁলেন।
এবারের আইপিএলে ৪ ম্যাচে পুরাণ সর্বাধিক ২০১ রান করে কমলা টুপি দখলে রাখলেন। ২টি অর্ধশতরান পেয়েছেন। স্ট্রাইক রেট ২১৮.৪৭, গড় ৫০.২৫। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে এলেন লখনউয়ের ওপেনার মিচেল মার্শ।
মার্শ এদিন ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৬০ রান করেন। ভিগনেশ পুথুরের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। গুজরাত টাইটান্সের বি সাই সুদর্শন ৩ ম্যাচে ১৮৬ রান করেছেন। তাঁর ঠিক পরেই চলে এলেন মিচেল মার্শ। তাঁর সংগ্রহে ৪ ম্যাচে ১৮৪ রান।
আয়ুষ বাদোনি করলেন ১৯ বলে ৩০ রান। লখনউ সুপার জায়ান্টসের বড় স্বস্তি এদিনই চলতি আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরিটি পেলেন এইডেন মার্করাম। তিনি করলেন ৩৮ বলে ৫৩, মেরেছেন ২টি চার ও চারটি ছয়। মার্করাম পাণ্ডিয়ার তৃতীয় শিকার।
মুম্বই ইন্ডিয়ান্সের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলল। ডেভিড মিলার ১৪ বলে ২৭ রান করেন। আবদুল সামাদের ২ বলে ৪ রান করেছেন। কামব্যাক ম্যাচে আকাশ দীপ ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৩৬ রান খরচ করে নিলেন পাঁচটি উইকেট। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ২৮, অশ্বিনী কুমার ৩ ওভারে ৩৯ ও ভিগনেশ পুথুর ৪ ওভারে ৩১ রান দিয়ে ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications