IPL 2025: নোটবুক থেকে চিরকুট, আইপিএলে হিট অভিষেক-দিগ্বেশদের অভিনব সেলিব্রেশন
আইপিএল মানেই শুধু জয়-পরাজয়ের খেলা নয়। থাকে বিনোদনের ভরপুল ছোঁয়া। বলিউডী গ্ল্যামারের মিশেল থাকে আইপিএলে। তবে শুধু মাঠের বাইরেই বিনোদন নয়, মাঠের মধ্য়েও ক্রিকেটারদের খেলায় থাকে তাঁর ছোঁয়া। বর্তমানে টি২০ ক্রিকেটে মেজাজটাই তো আসল রাজা।টি২০ ক্রিকেটে আগ্রাসনের বিজ্ঞাপণও থাকে যথেষ্ট মাত্রা।
চলতি আইপিএলের এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। প্লে-অফের পথে অনেকগুলি দল যেমন এগিয়ে গিয়েছে তেমনই বিদায়ের মুখেও বেশ কিছু দল। তবে ক্রিকেট দলগত খেলা হলেও, ব্যক্তিগত নৈপূণ্যও কম থাকে না। ব্যক্তিগত পারফরম্যান্সের সৌজন্যে ক্রিকেটাররা হয়ে উঠেন নায়ক। তবে ম্যাচ জিতিয়ে বা উইকেট নিয়ে অভিনব উপায়ে সেলিব্রেশনও করেন ক্রিকেটাররা। এখনও পর্যন্ত আইপিএলে কোনও সেলিব্রেশন গুলি চর্চার শিরোনামে , তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথম আসবে লখনউ সুপার জায়ান্টস দলের দিগ্বেশ রাঠীর নোটবুক সেলিব্রেশন। আইপিএলে নজর কেড়েছে লখনউ বোলারের নোটবুক'উদযাপন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রিয়াংশ আর্চকে আউট করে প্রথম এই সেলিব্রেশন করেছিলেন। এই কাজের একাধিক বার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে। তবে সেলিব্রেশন পাল্টে ফেলেন দিগ্বেশ। উইকেট পাওয়ার পর মাটিতে লিখে রাখার সেলিব্রেশন করেন। কিন্তু কী লেখেন, এই বিষয়ে লখনউ স্পিনার বলেন, কী লিখি, বলতে পারব না। সেটা গোপন থাকাই ভালো।
আইপিএলে হিট কান্তারা সেলিব্রেশন। প্রথমে সূচনা করেছিলেন কেএল রাহুল। বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে জয়ের পর কান্তারা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে রাহুল মাটিতে তরোয়াল গাথার স্টাইলে ব্যাট গেথে দিয়ে সেলিব্রেশন করেন। দিল্লি এসে পাল্টা দিলেন কোহলিও। ম্যাচ জিতিয়ে রাহুলকে জবাব দিলেন তাঁরই সেলিব্রেশন অনুকরন করে। ফলে বিরাট রাহুলের কান্তার সেলিব্রেশন কিন্তু হিট সোশ্যাল মিডিয়ায়।
তিন নম্বরে থাকবে অভিষেক শর্মার চিরকুট সেলিব্রেশন। পাঞ্জাব কিংসের হয়ে ৪০ বলে সেঞ্চুরি করার পরই অভিষেক শর্মা পকেট থেকে একটা কাগজ বার করেন। সেঞ্চুরি পূর্ণ করার পর অভিষেক শর্মা একটি সাদা কাগজের টুকরো দেখানসেই কাগজে লেখা ছিল এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য।
পুস্পার সেলিব্রেশন এবার চলছে আইপিএলে। ওয়ানিন্দু হাসারঙ্গা সিএসকের বিরুদ্ধে ম্যাচে চার উইকেট নেওয়ার পর দক্ষিণী সিনেমা পুস্পার স্টাইলে সেলিব্রেশন করেন। মাঠে বরাবরাই আগ্রাসী কোহলি। মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর চরম আগ্রাসী সেলিব্রেশন করতে দেখা যায় বিরাটকে। সব মিলিয়ে এবার সেলিব্রেশন কিন্ত হিট।












Click it and Unblock the Notifications