IPL 2025: কমলা ও বেগুনি টুপির মালিকানা বদল হতে পারে আজ, দৌড়ে কারা? দিল্লিকে সরিয়ে শীর্ষে যাবে গুজরাত?
IPL 2025: আইপিএলের লিগ পর্বের অর্ধেকটা পূরণ হবে আজ। চলতি আইপিএলের ৩৫তম ম্যাচে আমেদাবাদে গুজরাত টাইটান্সের সামনে দিল্লি ক্যাপিটালস।
এরপর সন্ধ্যায় জয়পুরে রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আইপিএলে কমলা ও বেগুনি টুপি এখনও দখলে রেখেছেন নিকোলাস পুরাণ ও নূর আহমেদ।

আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী নূর আহমেদকে এ বছর এখনও অবধি টেক্কা দিতে পারেননি কেউ। চেন্নাই সুপার কিংসে খেলা আফগান স্পিনার নূর ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। গতকাল আরসিবির জশ হ্যাজলউডের উইকেট-সংখ্যাও হয়েছে ৭ ম্যাচে ১২।
নূর এগিয়ে রয়েছেন গড় ও ইকনমি রেটে। চলতি আইপিএলে নূরের বোলিং গড় ১৪.২৫ ও ইকনমি ৭.১২। জশ হ্যাজলউডের ক্ষেত্রে তা যথাক্রমে ১৬.৯১ ও ৮.১৭। নূরের আগে কাল তাঁকে টপকে যাওয়ার সুযোগ পাবেন হ্যাজলউড।
কাল ফের পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই খেলবেন আরসিবির হ্যাজলউড। ফলে তাঁদের টক্কর উপভোগ্য হতে চলেছে। এই দুজনকে কড়া চ্যালেঞ্জ দিতে চলেছেন কুলদীপ যাদব। তিনি ৬ ম্যাচে ১১ উইকেটে দাঁড়িয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ডিয়া ৬ ম্যাচে, চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ ৭ ম্যাচে ও লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন।
আজ কুলদীপ বা শার্দুল নূরকে পিছনে ফেলে দিতে পারেন কিনা সেদিকে নজর থাকবে। গুজরাত টাইটান্সের এম প্রসিদ্ধ কৃষ্ণ ও আর সাই কিশোর ৬টি করে ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এবারের আইপিএলে। কেকেআরের বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, গুজরাত টাইটান্সের মহম্মদ সিরাজ, দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ও পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং ১০টি করে উইকেট পেয়েছেন।
এই আবহে আজই বেগুনি টুপি দখলে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নূরের কাছে। আজ কমলা টুপির হাতবদল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও অবধি লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ রয়েছেন তালিকার শীর্ষে। তিনি ৭ ম্যাচে ৩৫৭ রান করেছেন।
আপাতত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের বি সাই সুদর্শন। আজ লখনউয়ের আগে খেলা রয়েছে গুজরাতের। ফলে সাই সুদর্শন আজ কিছুক্ষণের জন্য কমলা টুপি দখলে নিতেই পারেন। এমনকী তিনি বড় রান পেলে এবং পুরাণ ব্যর্থ হলে বা সেভাবে সুযোগ না পেলে সুদর্শনের হাতেই চলে যেতে পারে কমলা টুপি।
বি সাই সুদর্শনের ৬ ম্যাচে রয়েছে ৩২৯ রান। তিনি পুরাণের চেয়ে পিছিয়ে রয়েছেন ২৯ রানে। কমলা টুপি দখলে নিতে চাইবেন মিচেল মার্শও। লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শের রয়েছে ৬ ম্যাচে ২৯৫ রান। চারে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৭ ম্যাচে ২৬৫ রান) ও পাঞ্জাব কিংসের শ্রেয়স আইয়ার (৭ ম্যাচে ২৫৭)।
আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে পাঞ্জাব কিংসের। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স রয়েছে কিনে। আজ গুজরাত জিতলে নেট রানের নিরিখে (১.০৮১) তারা দিল্লিকে (০.৭৪৪) পিছনে ফেলে দখলে নিতে পারবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। আজ লখনউ সুপার জায়ান্টস জিতলে ৮ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১০।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications