IPL 2025: নিজের পারফরম্যান্সে আস্থা রাখছেন নীতীশ রানা, কেকেআর ধরে রাখছে ইউপি অধিনায়ককে?
২০২৫ সালের আইপিএলের জন্য ইতিমধ্যেই নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। অক্টোবরের শেষেই প্রত্যেক দলকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বিসিসিআইয়ের কাছে। এবার ছয় জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি? পাঁচ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললে সেই ক্রিকেটারকে অ্যান ক্যাপ ক্রিকেটার হিসেবেই গণ্য করা হবে।
বিগত কয়েক বছর ধরেই কেকেআর শিবিরে পরিচিত মুখ নীতীশ রানা। ২০১৮ সাল থেকে নাইট রাইডার্স দলে আছেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার? আসন্ন নিলামের আগে তাঁকে কি ধরে রাখবে নাইট শিবির? নাকি ছেড়ে দেওয়া হবে? রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম অবশ্য হাতে রয়েছে সব দলের মতোই কেকেআরেরও।

একইসঙ্গে রানা বলেছেন, 'আমি এখনও পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও রকম ফোন পাইনি। তবে বছরের পর বছর ধরে কেকেআরের হয়ে রান করেছি। তাঁরা যদি আমার পারফরম্যান্স মূল্যায়ন করেন তাহলে অবশ্যই রেখে দেবেন দলে।'
ইতিপূর্বে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন নীতীশ রানা। এরফলে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। কিন্তু এখন পুরো ফিট হয়ছেন এমনকি উত্তরপ্রদেশের রঞ্জি দলেও যোগ দিয়েছেন, এই প্রসঙ্গে রানা বলেন, 'আমার ডেঙ্গি হয়েছিল ফলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছি । দায়িত্ব নেওয়ার জন্য তৈরি।'
রানাকে রিটেন না করে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে রাখতে পারে কেকেআর। মূলত রাই টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ম নিয়েই আপত্তি আছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির।
রাইট টু ম্যাচ কার্ডের নয়া নিয়মে বলা হয়েছে যে একজন ক্রিকেটারের জন্য কোন ফ্রাঞ্চাইজিকে দ্বিতীয়বার দর বাড়ানোর সুযোগ দেওয়া হবে। অর্থ্যাত প্রথমবার দর দেওয়ার পর আগ্রহী ফ্রাঞ্চাইজির কাছে দ্বিতীয়বার সুযোগ থাকবে তাদের পছন্দের ক্রিকেটারকে দলে নেওয়ার। এতে বর্তমানের দলের অর্থ্যাত যে দল রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে তাদের উপর আর্থিক চাপ বাড়বে।












Click it and Unblock the Notifications