IPL 2025: ৭ বলের মধ্যে ৩ উইকেট! নারিনের কামব্যাকই কেকেআরের জয়ের টার্নিং পয়েন্ট

IPL 2025: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১৪ রানে হারাল দিল্লি ক্যাপিটালসকে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিনটি ছিল সুনীল নারিনের।

ওপেনিং জুটিতে ঝোড়ো ব্যাটিং। দুরন্ত থ্রো-এ লোকেশ রাহুলকে রান আউট করা। দ্বাদশ ওভার থেকে দলকে নেতৃত্ব দেওয়া। সেই সঙ্গে বল হাতে দুরন্ত কামব্যাকে তিন শিকার।

IPL 2025

সুনীল নারিনকে এদিন অবলীলায় খেলছিলেন অক্ষর প্যাটেল। হাতে চোট নিয়েই। ১৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৩ উইকেটে ১৩০। অক্ষর প্যাটেল ২১ বলে ৩৭ ও ফাফ দু প্লেসি ৩৮ বলে ৫৯ রানে অপরাজিত। ৪২ বলে ৭৫ রান দরকার জিততে। সেই অবস্থায় বল করতে যান নারিন।

নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ছক্কা হজম করেন অক্ষর প্যাটেলের কাছে। এর পরের বলেই অক্ষরকে আউট করে দেন নারিন। টি২০ ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার। এই ওভারের শেষ বলে নারিন বোল্ড করে দেন ট্রিস্টান স্টাবসকে। ৮ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।

নারিন অক্ষরের কাছে তৃতীয় ছক্কা হজম করার পর ২.১ ওভারে ২৫ রান দিয়ে বসেছিলেন। এরপর ষোড়শ ওভারের দ্বিতীয় বলেই নারিন ফেরান ফাফ দু প্লেসিকে। ১৬তম ওভারে মাত্র ২ রান দেন নারিন, ১ উইকেট তুলে নেন। ফলে দিল্লির কাজ কঠিন হয়ে যায়। ২৪ বলে ৫৭ রান দরকার হয়ে পড়ে।

নারিনের এই স্পেলই কেকেআরের জেতার পথ সুগম করে। ওপেনিং জুটিতে ৪৮ রানে ভর করে কেকেআর প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৭৯ তুলেছিল। দিল্লি সেখানে ২ উইকেটে ৫৮ রানের বেশি তুলতে পারেনি। ফলে নারিনের বোলিং আর পাওয়ারপ্লে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিল।

২টি করে চার ও ছয় মেরে নারিন ১৬ বলে ২৭ রান করেন। বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন তিন উইকেট। ১০টি ডট বল করেছেন। রাহুলকে রান আউটও। নারিন ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, সব কটি উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। যত উইকেট পাব, তত দলের পক্ষে ভালো।

সরাসরি থ্রো-এ রাহুলকে রান আউট করা প্রসঙ্গে নারিন বলেন, আমি সেরা ফিল্ডারদের মধ্যে পড়ি না। তবে রান আউট করতে পেরে ভালো লাগছে। বল ধরে তা ছুড়েছিলাম। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি দলের বিশ্বস্ত সৈনিক হতে চান বলে জানালেন নারিন।

Take a Poll

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেলের কথায়, আমরা পাওয়ারপ্লেতে ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি। রান তাড়া করার ক্ষেত্রে হিসেবের গোলমাল, কয়েকটি আউট সমস্যা বাড়াল। ক্লোজ ম্যাচ হারলে মাঠে শান্ত থাকাটা জরুরি। আশুতোষ শর্মা টিকে গেলে জেতা যেত। বিপ্রাজের উপরও আশা ছিল।

পাওয়ারপ্লের পর যেভাবে কেকেআরের রান তোলার গতিতে রাশ টানা গিয়েছিল তাতে সন্তুষ্ট অক্ষর। তিনি বলেন, হাতের ছাল উঠে গিয়েছিল। ফলে ব্যাটিংয়ের সময় ব্যথা হচ্ছিল। সানরাইজার্স ম্যাচের আগে চার দিন সময় আছে। আশা করি সেরে যাবে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও হাতের চোট নিয়ে উদ্বিগ্ন নন। বলেন, হাত ঠিকই আছে। পরের ম্যাচের আগে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+