Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: রেকর্ড-মাইলস্টোন নয়, দলের জয়ের জন্য খেলি.. রোহিত কটাক্ষ করলেন কাকে?

চলতি আইপিএলে শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না রোহিত শর্মাকে। তবে অবশেষে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন হিটম্যান। চলতি আইপিএলে প্লে-অফের আশা জাগাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা গত মরশুমে একেবারেই ভালো খেলতে পারেনি। এবার কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের খেলা কিছুটা হলেও আশার সঞ্চার করছে তাদের ভক্তদের মধ্যে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে একটি সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক বক্তব্য পেশ করলেন রোহিত শর্মা। একইসঙ্গে মেলে ধরলে নিজের মনের কথা। তিনি যে কখনই মাইলস্টোন বা রেকর্ডের জন্য খেলেন না সেই কথা স্পষ্ট করে দিয়েছেন রোহিত।

rohit sharma

রোহিতের কথায়, আমার খেলা কখনই মাইলস্টোনের জন্য নয়। আমি সবসময় ভালো খেলতে চাই এবং দলের জয়ে অবদান রাখতে চাই। আমি অবশ্যই রান করতে চাই কিন্তু অনেক সময় ধারাবাহিকতা না থাকলে আমি কখনই আমার নিজের খেলা স্টাইলের পরিবর্তন করি না।

নিজে ভালো পারফরম্যান্স করলেও দল যদি ট্রফি জিততে না পারে সেই পারফরম্যান্সের যে কোন মূল্য থাকে না সে কথাও উল্লেখ করেছেন রোহিত। তাঁর কথায়, আমার কখনই অনেক বেশি রান করা লক্ষ্য থাকে না আমার লক্ষ্য থাকে ম্যাচ জেতা এবং মুম্বই ইন্ডিয়ান্স বা যে দলের হয়ে খেলছি সেই দলের জন্য নিজের সেরাটা দেওয়া। ৬০০, ৭০০, ৮০০ রান করার পরেও দল যদি ট্রফি জিততে না পারে সেই রানের কোন মূল্য থাকেনা।

এই বক্তব্যের মধ্যে বিরাট কোহলিকে কি পরোক্ষে খোঁচা দিলেন রোহিত! কারণ এর আগে বিরাট কোহলি আরসিবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন কিন্তু দল ট্রফি জিততে পারেনি। একই সঙ্গে রোহিত শর্মা মনে করিয়ে দিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স যতবার আইপিএল ট্রফি জিতেছে ততবার তাদের দলের কেউই অরেঞ্জ ক্যাপ জেতেনি। রোহিতের কথায়, যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে যতবার মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জিতেছে ততবার আমাদের দলের পক্ষ থেকে কেউ অন্তত কমলা টুপি জিততে পারেননি।

একইসঙ্গে প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক আরও বলেছেন, ৫০০,৬০০,৭০০ রান করলেও সেটা করার পরও দল যদি ট্রফি না জেতে তাহলে সেটার কোন মূল্য থাকে না, আমার লক্ষ্য থাকে সবসময় দলের জয় এবং দলের জয় আমি কীভাবে অবদান রাখতে পারি সেটা নিয়ে পরিকল্পনা করা।

একই সঙ্গে রোহিত কে প্রশ্ন করা হয়েছিল সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কি সন্তুষ্ট তিনি?, এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, যখনই আমরা কোন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি কেউই নিজের পারফরম্য়ান্স নিয়ে সন্তুষ্ট থাকি না। সবসময় মনে হয় আরও ভালো করতে হবে। কখনই তুমি অন্যের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তবে তোমাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। নিজের প্রত্যাশাকে পূরণ করতে হবে।
রোহিত আরও বলেন, অন্য মানুষের কখনই আমার উত্থান পতন বা কঠোর পরিশ্রমকে দেখতে পায় না যখন আমি ২৬৪ রান করেছিলাম মানুষ বলেছিল তুমি ৩০০ রান টা মিস করে গেলে, তাই আমার কাছে বাকিরা কে কি বলল সেটার কোন মূল্য থাকে না।

Take a Poll

ওয়াংখেড়ে স্টেডিয়ামের রোহিত শর্মার নামে স্ট্যান্ড উদ্বোধন হয়েছে। সেই ম্যাচে উপস্থিত ছিলেন রোহিত শর্মার বাবা-মা। এই প্রসঙ্গে রোহিত বলেন সাধারণত আমার বাবা মা বাড়িতে ম্যাচ দেখতেই ভালোবাসেন তারা স্টেডিয়ামে এলে চাপে পড়ে যান কিন্তু আমি সেদিন বলেছিলাম আমার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্ট্যান্ড হচ্ছে তোমরা নিজেরা এসে এটা সাক্ষী থাকো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+