IPL 2025: নায়ার ঝড় সামলে দিল্লির বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, কঠিন ম্যাচে জয় হাসিল মুম্বই ইন্ডিয়ান্সের

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। হারা ম্যাচ জিতে গেল হার্দিক পাণ্ডিয়ার দল। ১২ রানে জয় পেল মুম্বই।

রবিবার আইপিএলের ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা, রায়ান রিকেলটন। এই ম্যাচেও মুম্বইয়ের ওপেনিং জুটি বড় রান পেল না। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হলেন হিটম্যান। ১২ বলে ১৮ রান করেই আউট হলেন রোহিত শর্মা। বিপ্রাজ নিগমের বলে আউট হলেন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএসে বদলে গেল সিদ্ধান্ত।

mum

রায়ান রিকেলটনও ২৫ বলে ৪১ রান করে আউট হলেন। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করলেন। দুই জনের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ তৈরি করেন। কিন্তু ২৮ বলে ৪০ রান করে আউট হলেন সূর্য। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নেমেই ২ রান করে আউট হলেন।

এরপর তিলক বর্মা এবং নমন ধীর মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তিলক বর্মাও হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হলেন তিলক। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। নমন ধীর ১৭ বলে ৩৮ রান করলেন। তাদের দুই জনের সৌজন্যেই মুম্বই ২০০ রানের গণ্ডি পার করে। দিল্লির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির হয়ে বিপ্রাজ নিগম ৪ ওভারে ৪১ রান খরচ করে দুটি উইকেট নেন, পাশাপাশি কুলদীপ ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন। একটি উইকেট পান মুকেশ কুমার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ০ রান করেই আউট হলেন । এরপর দিল্লির ব্যাটিংয়ের হাল ধরলেন অভিষেক পোড়েল এবং পরিবর্ত হিসাবে নামা করুণ নায়ার। এই জুটি ১১৯ রান তুলল। শুরু থেকেই করুণ নায়ার বিধ্বংসী ছন্দে ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন অভিষেক পোড়েলও। ২৫ বলে ৩৩ রান করার পর আউট হলেন অভিষেক পোড়েল। তবে নিজের ছন্দে ব্যাটিং করতে থাকেন করুণ।

প্রথমে শতরান করলেন, এরপর শতরানের দিকে এগোতে থাকেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৮৯ রান মিচেল স্যান্টনার বলে আউট হলেন নায়ার। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং পাঁচটি ছক্কা।রঞ্জি, বিজয় হাজারে কিংবা সৈয়দ মুস্তাক আলি ট্রফিই হোক। চলতি মরশুমে যখনই খেলতে নেমেছেন চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন করুণ নায়ার। এরপরই আরও দুই উইকেট হারাল দিল্লি। অক্ষর প্যাটেল ৯ রান করে বুমরাহের বলে আউট হলেন, ট্রিস্টান স্টাবসও ১ রান করে আউট হলেন।

১৫ রান করে কেভি শর্মার বলে আউট হলেন রাহুলও। আশুতোষ শর্মার সঙ্গে শুরুটা ভালো করেও ৮ বলে ১৪ রান করে আউট হলেন বিপ্রাজ নিগম। শেষ দুই ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য় প্রয়োজন ছিল ২৩ রানের। আশুতোষ শর্মা ১৭ রানে আউট হতেই সব আশা শেষ। ১৯৩ রানে অল আউট হল দিল্লি। এক ওভারে তিন দিল্লি ব্যাটার রান আউট হলেনষ ১২ রানে জয় পেল মুম্বই। কেভি শর্মা ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন।

চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেল দিল্লি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল দিল্লি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+