IPL 2025 MI Schedule: মুম্বই-চেন্নাই দ্বৈরথ ২ বার, আরসিবির সঙ্গে রোহিতদের ম্যাচ একটিই, দেখুন পূর্ণাঙ্গ সূচি

IPL 2025: আইপিএলের সূচি প্রকাশিত হলো আজ। তাতে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দুবার হবে মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ। দুটিই আইপিএলের সফলতম দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স একবারই মুখোমুখি হবে। দেখে নেওয়া হোক মুম্বই ইন্ডিয়ান্স কবে কোথায় কাদের বিরুদ্ধে খেলবে।

IPL 2025 MI Schedule -

মুম্বই ইন্ডিয়ান্স চাইবে গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে আইপিএল খেতাব জিততে। হার্দিক পাণ্ডিয়াই দলের অধিনায়ক। দল তারকাখচিত। তবে জসপ্রীত বুমরাহ আপাতত লোয়ার ব্যাক ইনজুরির কারণে মাঠের বাইরে। তাঁকে আইপিএলের সব ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স পাবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।

মুম্বই ইন্ডিয়ান্স অভিযান শুরু করছে রবিবার ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে। এরপর ২৯ মার্চ শনিবার মুম্বই ইন্ডিয়ান্স আমেদাবাদে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ৩১ মার্চ সোমবার প্রথম হোম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

এপ্রিলের ৪ তারিখ শুক্রবার লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। এপ্রিলের ৭ তারিখ সোমবার মুম্বইয়ে মুম্বই বনাম আরসিবি দ্বৈরথ। ১৩ এপ্রিল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লিতে খেলতে নামবেন রোহিতরা।

মুম্বইয়ে ১৭ এপ্রিল বৃহস্পতিবার হার্দিকদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২০ এপ্রিল রবিবার মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ২৩ এপ্রিল বুধবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

এপ্রিলের ২৭ তারিখ রবিবার মুম্বইয়ে হার্দিকদের সামনে লখনউ সুপার জায়ান্টস। মে মাসের ১ তারিখ বৃহস্পতিবার জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৬ মে মঙ্গলবার মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। ১১ মে রবিবার ধরমশালায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। ১৫ মে বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে হোম ম্যাচ, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+