IPL 2025: হার্দিক ফিরতেই সম্মান রোহিতকে, মুম্বই ইন্ডিয়ান্সের বদভ্যাসে ফের ঝুলছে শাস্তির খাঁড়া

IPL 2025: চলতি আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিতে মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৯৭ রান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক।

হার্দিক এদিন ফিরতেই মুম্বই ইন্ডিয়ান্সের বদভ্যাস প্রকট হলো। যার জেরে ঝুলছে শাস্তির খাঁড়া।

IPL 2025

হার্দিক পাণ্ডিয়া চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি। তার কারণ, গত বছর স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েন হার্দিক। নির্বাসিত থাকার কারণে এবার প্রথম ম্যাচে ছিলেন না তিনি। নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।

আজ হার্দিক ফিরলেন। বল হাতে দলের বাকি বোলারদের চেয়ে সেরা পারফরম্যান্স উপহারও দিলেন। চার ওভারে ২৯ রান খরচ করে নিলেন ২টি উইকেট। হার্দিকের বলে আউট হন শুভমান গিল (২৭ বলে ৩৮)। শাহরুখ খানকেও (৭ বলে ৯) সাজঘরে ফেরান হার্দিক।

রাহুল তেওয়াটিয়াকে (০ বলে ০) রান আউটও করেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। শেষ ওভারে সত্যনারায়ণ রাজুর বলে রশিদ খানের (৪ বলে ৬) ক্যাচটিও ধরেন হার্দিক। গুজরাত টাইটান্স ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে।

ওপেনার সাই সুদর্শন চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬৩ রান করলেন। জস বাটলার তিনে নেমে করেন ২৪ বলে ৩৯। শেরফান রাদারফোর্ড ১১ বলে ১৮, সাই কিশোর ১ বলে ১ রান করেন। পাঁচ বলে সাত রান করে অপরাজিত থাকেন কাগিসো রাবাডা।

হার্দিক পেলেন ২টি উইকেট। ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান ও সত্যনারায়ণ রাজু পেলেন ১টি করে উইকেট। ৩ ওভারে ২৫ দিলেও কোনও উইকেট পাননি মিচেল স্যান্টনার।

আজ চমক ছিল মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে। টস জিতে মুম্বই ফিল্ডিং নিলে দেখা যায় রোহিত শর্মার নাম রয়েছে। আগের ম্যাচে বোলিংয়ের সময় রোহিতের ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হয় ভিগনেশ পুথুরকে। ২০ বছরের পুথুর আইপিএল অভিষেকে নেন তিন উইকেট।

কিন্তু সেই পুথুরের নাম আজ বোলিংয়ের সময়কার একাদশে ছিল না। হার্দিক জানাননি পুথুরের না থাকার কারণ। মনে করা হচ্ছে, চোট বা অসুস্থতার কারণেই পুথুরকে এই ম্যাচে রাখা হয়নি।

তবে টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো তথা মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক রোহিতকে ইমপ্যাক্ট সাবের জন্য ফিল্ডিংয়ের সময় বসানো ঠিক হয়নি বলে অনেকে মন্তব্য করেছিলেন। আজ সেই ভুল শুধরে রোহিতকে সম্মান জানাল হার্দিকের মুম্বই।

যদিও অধিনায়ক হিসেবে চলতি আইপিএলে হার্দিকের প্রত্যাবর্তনের ম্যাচেই ফের স্লো ওভার রেটের ফাঁদে জড়াল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত সময়ে ২০ ওভার করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। সে কারণে শেষ ওভারে বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারেনি হার্দিকের দল। সেই চাপের মুখেও শেষ ওভারে ১টি উইকেট পেলেন রাজু। আরেকটি রান আউট। গুজরাত পেল মাত্র ১০ দল। রাজুর পারফরম্যান্স তাই প্রশংসিত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+