IPL 2025: লখনউ পারস্পরিক দ্বৈরথে অনেকটাই এগিয়ে, জয়ের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্স কেমন দল নামাতে পারে?
IPL 2025: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ চলতি আইপিএলে নিজেদের প্রথম হোম ম্যাচে পরাস্ত হয়েছে।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স দুটি অ্যাওয়ে ম্যাচে হারার পর জয় পেয়েছে তাদের প্রথম হোম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে সঙ্গে পয়েন্ট তালিকাতেও অনেকটাই উপরে চলে এসেছে।

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল তারকাখচিত। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মার মতো ক্রিকেটাররা রয়েছেন। ফলে ব্যাটিং বিভাগ যে কোনওদিন জ্বলে উঠতে পারে। কেকেআরের বিরুদ্ধে ম্য়াচেও সেই ঝলক দেখা গিয়েছে। সূর্যকুমার যাদব ঝোড়ো ইনিংস খেলেছেন।
রোহিত শর্মা অবশ্য চলতি আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। রোহিত ছন্দে ফিরলে মুম্বই ইন্ডিয়ান্সের স্বস্তি অনেকটাই বাড়বে। কেকেআরের বিরুদ্ধে ওপেনার রায়ান রিকেলটন ৪১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছেন। তিনি রানের মধ্যেই আছেন।
কেকেআর ম্যাচে তিনে নেমেছিলেন উইল জ্যাকস। চারে সূর্যকুমার যাদব। তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়াদের কেকেআর ম্যাচে ব্য়াট করতে নামতে হয়নি। অভিজ্ঞ মিচেল স্যান্টনারের সঙ্গে চলতি আইপিএলে নজরকাড়া ভিগনেশ পুথুরের মতো স্পিনার রয়েছেন। পেসার ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, অশ্বিনী কুমারের সঙ্গে বল হাতে কার্যকরী ভূমিকা নিচ্ছেন হার্দিক পাণ্ডিয়াও।
New city, same MI energy ⚡
— Mumbai Indians (@mipaltan) April 3, 2025
Get all the updates in today’s #MIDaily 👉 https://t.co/qvcoqc527w#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/U5GTO5Glse
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। নজর থাকবে ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমারদের পারফরম্যান্সের দিকে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রায়ান রিকেলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট সাব (বোলিংয়ের সময়)- অশ্বিনী কুমার। রোহিত শর্মার সঙ্গে ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদল হবে।












Click it and Unblock the Notifications