IPL 2025: চোটের জন্য খেলতে পারবেন না আল্লাহ গজনফর, আফগান দল থেকেই বিকল্প নিল মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল শুরুর আগেই বড় বদল হল মুম্বই ইন্ডিয়ান্স দলে। গত নভেম্বর মাসে মেগা নিলামে আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ গজনফরকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দল। তাঁকে নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকাও খরচ করতে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। কিন্তু চোটের জন্য চলতি মরশুমে আইপিএল খেলা হবে না আল্লাহ গজনফরের। মুম্বই ইন্ডিয়ান্স তাঁর বিকল্পকে দলে নিয়ে নিল।

আল্লাহ গজনফরের বিকল্প হিসাবে আফগানিস্তানেরই ক্রিকেটার মুজিব উর রহমানকে দলে নিল মু্ম্বই ইন্ডিয়ান্স দল। রবিবারই সরকারিভাবে বিবৃতি দিয়ে মুজিবকে দলে নেওয়ার কথা ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স দল। ২৩ বছর বয়সী মুজিব বিশ্ব ক্রিকেটে যথেষ্টই পরিচিত নাম। রশিদ খানের সতীর্থ স্পিন বোলিং যথেষ্টই ভালো করেন। ২৫৬ টি২০ ম্যাচে ২৭৫ উইকেট আছে মুজিবের নামের পাশে।

পাশাপাশি আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে আফগান স্পিনারের। ইতিপূর্বে ১৯ ম্যাচ আইপিএলে খেলেছেন, ১৯টি উইকেটও নিয়েছেন। ফলে পরিচিত এবং পরীক্ষিত মুখকেই আল্লাহ গজনফরের বদলি হিসাবে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের চ্যাম্পিয়নদের পক্ষ থেকে আল্লাহ গজনফরের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। তবে কত টাকায় মুজিব উর রহমানকে দলে নিল মু্ম্বই ইন্ডিয়ান্স দল সেটা প্রকাশ করা হয়নি।

আফগানিস্তানের তরুণ মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। এমনকি আসন্ন আইপিএলেও যে খেলতে পারবেন না তা স্পষ্ট ছিল। মেগা নিলামে ৪.৮ কোটি টাকা খরচ করে আফগান তরুণ স্পিনারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য সম্ভবত আইপিএলে এবার খেলা হবে না আল্লাহ গজনফরের। ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে তাঁর বিকল্প খুঁজে নিতে বাধ্য হল।

আফগানিস্তানের হয়ে মাত্র ১১ একদিনের ম্যাচে ২১ উইকেট নিয়েছেন, ও ১টি টেস্ট খেলে ৪ উইকেট নিয়েছেন। এই স্পিনার এরই মধ্যে তারকা হয়ে উঠছেন। তাঁর চোট নিয়ে আফগানিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্বাবোয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোট পেয়েছেন গজনফর। ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে, এই সময়ে রিহ্যাব চলবে তাঁর। এর ফলে আফগান স্পিনারের আইপিএল খেলাও সম্ভব নয়।

আইপিএল শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। ইতিমধ্যেই আইপিএলের প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে। গত নভেম্বর মাসে মেগা নিলামের মধ্য দিয়েই সব দল ঘরে গুছিয়ে নিয়েছে। খুব দ্রুত আইপিএলের সূচি ঘোষণা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+