MI vs KKR, IPL 2025: ফের বেগ দিল মুম্বই ইন্ডিয়ান্স! কেকেআর শেষ ১১৬ রানে, নাইটদের সর্বনিম্ন স্কোরের তালিকা
MI vs KKR, IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বারেবারেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ব্যতিক্রম হলো না এবারেও।
আইপিএলে কেকেআরের সর্বনিম্ন যে স্কোরের খতিয়ান রয়েছে তাতে দেখা যাচ্ছে সিংহভাগই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ ওয়াংখেড়েতে কেকেআরকে হারাতে মুম্বই ইন্ডিয়ান্সের চাই ১১৭ রান।

আজ ১৪.৩ ওভারে ৯৯ রান ওঠার ফাঁকেই ৯ উইকেট হারায় কেকেআর। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। অঙ্গকৃষ রঘুবংশী ১৬ বলে ২৬, ইমপ্যাক্ট সাব মণীশ পাণ্ডে ১৪ বলে ১৯, রিঙ্কু সিং ১৪ বলে ১৭, অধিনায়ক অজিঙ্ক রাহানে ৭ বলে ১১ রান করেন।
কুইন্টন ডি কক ১, সুনীল নারিন ০, বেঙ্কটেশ আইয়ার ৩, আন্দ্রে রাসেল ৫ ও হর্ষিত রানা ৪ রান করেন। রামনদীপ সিংয়ের ব্যাটিংয়ের সৌজন্যে কেকেআর একশো পার করতে সক্ষম হয়। ১৬.২ ওভারে কেকেআর গুটিয়ে গেল ১১৬ রানে। রামনদীপ সিং ১২ বলে ২২ রান করেন। তিন বলে ১ রানে অপরাজিত থাকেন স্পেনসার জনসন।
☝ Rahane
— Star Sports (@StarSportsIndia) March 31, 2025
☝ Rinku
☝ Pandey
It's debutant #AshwaniKumar's world & we're just living in it! 🌍💙
Watch LIVE action ➡ https://t.co/SVxDX5nV7f#IPLonJioStar 👉 #MIvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/hqoRgwD8Nu
অশ্বিনী কুমার অভিষেক ম্যাচে প্রথম বলে উইকেট নেওয়ার পাশাপাশি ৩ ওভারে ২৪ রান খরচ করে চার উইকেট নেন। ২ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট দীপক চাহারের। ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ডিয়া, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনার পেলেন ১টি করে উইকেট।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে কম রানে গুটিয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই। ২০০৮ সালে সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেকেআর তুলেছিল ১৫.২ ওভারে ৬৭।
সৌরভ ও অজিত আগরকর সর্বাধিক ১৫ রান করেন, সলমন বাট করেন ১২। বাকি কেউ দুই অঙ্কের রান পাননি। ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন শন পোলক। ২০২০ সালে কেকেআর আবু ধাবিতে আরসিবির বিরুদ্ধে ২০ ওভারে তুলেছিল ৮ উইকেটে ৮৪।
২০০৯ সালের আইপিএলে গকেবেরহায় সচিনের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বাধীন কেকেআর ১৫.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল। লাসিথ মালিঙ্গা ও অভিষেক নায়ার তিনটি করে উইকেট নেন।
২০০৯ সালে কেপ টাউনে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১৯.৪ ওভারে এবং ২০২২ সালে পুণেতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৪.৩ ওভারে কেকেআর ১০১ রানে গুটিয়ে গিয়েছিল। লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে।
২০১৩ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই কেকেআর ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল। ২০১৭ সালে বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর ১৮.৫ ওভারে ১০৭ রানে অল-আউট হয়। এ ছাড়া কেকেআর তিনবার ১০৮ ও দুবার ১০৯ রান করেছে। ২০১৮ সালে ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ১০৮ শেষ হয় কেকেআরের ইনিংস। হারতে হয় ১০২ রানে।












Click it and Unblock the Notifications