IPL 2025: মুম্বইয়ের প্রথমেই জোড়া অ্যাওয়ে ম্যাচ, বিশাখাপত্তনমে খেলবে দিল্লি, গুজরাতের শুরু নিজেদের মাঠে

IPL 2025: আইপিএলের ক্রীড়াসূচি শীঘ্রই প্রকাশিত হবে। একই মধ্যে জানা গিয়েছে, আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে।

আইপিএল ১০টি দলের নিজস্ব শহরগুলির বাইরে গুয়াহাটি, ধরমশালা, বিশাখাপত্তনমেও বসছে আইপিএলের আসর। ধরমশালায় এবার ম্যাচের সংখ্যা বাড়তেও পারে।

IPL 2025

এখনও অবধি জানা যাচ্ছে, ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ হোম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স দল তারকাখচিত। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবরা আইপিএল অভিযান শুরু করবেন জোড়া অ্যাওয়ে ম্যাচ দিয়ে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই ইন্ডিয়ান্স দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচটি খেলবে মার্চের ৩১ তারিখ। কাল থেকে সুরাটে গুজরাত টাইটান্সের ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে শিবির শুরু হচ্ছে।

গুজরাত টাইটান্স আগামী আইপিএলে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে নিজেদের মাঠেই। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচটি হবে মার্চের ২৫ তারিখ। ২০০৮ সালের পর এবারই প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে।

দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম দুটি ম্য়াচ বিশাখাপত্তনমে খেলবে বলেই একটি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, প্রথমে ভাইজ্যাগে এবারের আইপিএল হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে গতবারের মতো এবারেও আইপিএল ম্যাচ আয়োজনে উদ্যোগ নেয় অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

গত বছর থেকেই বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড। গত আইপিএলে দিল্লি এখানে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচ খেলেছিল। দর্শক সমাগমও হয়েছিল বিপুল।

অন্ধ্র ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, এবারের আইপিএলে বিশাখাপত্তনমে খেলার বিষয়টি নিশ্চিত ছিল না। স্টেডিয়ামে ফ্লাডলাইট, টয়লেট, ভিআইপি জোনের সংস্কার হয়। এ সব কথা জানানো হয় দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষকে। দিল্লি ক্যাপিটালস ম্য়ানেজমেন্ট স্টেডিয়াম পরিদর্শনও সেরে ফেলেন।

স্টেডিয়ামে সংস্কার কাজে তারা সন্তোষ প্রকাশ করায় এথানে এবারও আইপিএলের দুটি ম্য়াচ খেলার সম্মতি দিয়েছে ক্য়াপিটালস। অন্ধ্র ক্রিকেট সংস্থার সচিব সতীশের কথায়, দিল্লি ক্যাপিটালস ম্যাচের অনেক আগেই চলে আসবে বিশাখাপত্তনমে। স্টেডিয়ামেই অনুশীলন চালাবে। লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ফাফ দু প্লেসি, হ্য়ারি ব্রুক, মিচেল স্টার্করা রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। যদিও দিল্লি ক্যাপিটালসের মতো কলকাতা নাইট রাইডার্সও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+