IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসেই ফের খেলবেন বাংলার ২ ক্রিকেটার, রাহুল-অক্ষরের সঙ্গে সেরা বারোয় কারা?

IPL 2025: আইপিএলে বাংলার ২ জন ক্রিকেটারকে ফের দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের হয়েই মাঠে নামতে। দিল্লি ধরে রেখেছিল অভিষেক পোড়েলকে। নিলাম থেকে ফেরাল মুকেশ কুমারকে।

৭ বিদেশি-সহ ২৩ জনের দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ম্যাচে সর্বাধিক চার বিদেশি খেলানো যায়, দলে রাখা যায় ৮ বিদেশিকে। সর্বাধিক ২৫ জনের কোটার সঙ্গে বিদেশিদের কোটাও পূরণ করেনি দিল্লি ক্যাপিটালস। তবে দল মোটের উপর ভালোই হয়েছে।

IPL 2025

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দৌড়ে অক্ষর প্যাটেলের সঙ্গে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএল তথা ভারতীয় দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার নিরিখে রাহুলই এগিয়ে। তবে ম্যানেজমেন্টের পছন্দের পাত্র অক্ষরের হাতেও নেতৃত্বের ব্যাটন থাকতে পারে।

রাহুল ওপেনই করবেন। তাঁর টি২০ স্ট্রাইক রেট নিয়ে চর্চা চলছে কয়েক বছর ধরেই। তবে দিল্লির ব্যাটিং লাইন-আপে ঝোড়ো রান তোলার মতো প্লেয়ার রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং আক্রমণ গত মরশুমেই ভুগিয়েছে। তবে এবার এই বিভাগ শক্তিশালী করল ক্যাপিটালস।

নিলামের আগে দিল্লি ক্য়াপিটালস ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে। রাহুল উইকেটকিপার-ব্যাটার। ২৩ জনের দলে বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, ফাফ দু প্লেসি ও করুণ নায়ার। ম্যাকগার্ককে ফেরানো হলো আরটিএম ব্যবহার করে।

অভিষেক পোড়েল থাকায় রাহুলকে উইকেটকিপিং নাও করতে হতে পারে। এছাড়া উইকেটকিপার হিসেবে ডনোভান ফেরেরাকে নিয়েছে ক্যাপিটালস। দলে বেশিরভাগই স্পিন বোলিং অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, সমীর রিজভি, বিপ্রাজ নিগম, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়। স্পিনার কুলদীপ যাদব।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন দর্শন নালকণ্ডে, মানবন্ত কুমার, মাধব তিওয়ারি। জোরে বোলারদের তালিকায় রয়েছেন মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নটরাজন, মোহিত শর্মা, দুষ্মন্ত চামিরা।

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দিল্লি ক্যাপিটালসের সেরা ১২- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, সমীর রিজভি, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+