IPL 2025: দিল্লি ক্যাপিটালসে গায়ক মুকেশ! বোলিংয়ের পাশাপাশি গান গাইতেও কম যান না, দেখুন ভিডিও
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার। মুকেশ কুমার ও অভিষেক পোড়েল। রবিবার দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্য়াচ।
মুকেশ কুমার প্রথম ম্যাচ খেলার সময় পা মচকে গিয়েছিল। তবে তিনি যদি ফিট থাকেন তাহলে রবিবার বিকেলের ম্যাচে দেখা যাবে বাংলার তিন ক্রিকেটারকে।

বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের পরবর্তী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই দলে রয়েছেন মহম্মদ শামি। স্বাভাবিকভাবেই তিন বঙ্গ ক্রিকেটারের উপস্থিতির কারণে এই ম্যাচের দিকে নজর থাকবে বাংলার ক্রিকেট মহলের।
মুকেশ কুমার ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। আইপিএল কেরিয়ারের প্রথম মরশুমে তিনি ১০ ম্যাচে ৭ উইকেট নেন। ২০২৪ সালে ১০ ম্য়াচে তাঁর ঝুলিতে আসে ১৭টি উইকেট। আইপিএলে নজর কেড়ে জাতীয় দলে জায়গা পাকা করাই লক্ষ্য মুকেশের।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুকেশ ২ ওভার হাত ঘোরান। ২২ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন মিচেল মার্শের উইকেট। লখনউ ওপেনার মার্শ ৩৬ বলে ৭২ রান করে মুকেশের বলে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন।
দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া পোস্টে চেনা গেল অন্য মুকেশ কুমারকে। মাঠে বল হাতে তাঁর আগ্রাসী বোলিংয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে জানেন কি, মুকেশ কুমার গানের বড় অনুরাগী? কতটা? চলছিল তারই পরীক্ষা।
কয়েকটি চিহ্ন পরপর সাজিয়ে সেটি কোন গানের কথা বলা হচ্ছে তা জানতে চাওয়া হলো মুকেশের কাছে। প্রথমটি মুকেশ ঠিকঠাক বললেন, চল চল মেরে হাতি, ও মেরে সাথী। এরপর সুরজ হুয়া মধ্যম...। কিন্তু তার পরের গানটি মনে করতে পারলেন না।
Aag laga di aag 🔥 pic.twitter.com/6QSVjPmQQJ
— Delhi Capitals (@DelhiCapitals) March 28, 2025
জুতো, জাপানের পতাকা, প্যান্ট ও ইংল্যান্ডের পতাকা দেওয়া হয়েছিল। মুকেশ প্রথমে বলেন নমস্তে লন্ডন। তারপর বলেন, রাজ কাপুরের গান। কিন্তু গানটি মনে করতে পারলেন না। আসলে গানটি ছিল মেরা জুতা হ্যায় জাপানি।
তবে শেষ দুটি গান সঠিকভাবে ধরলেন মুকেশ। তবে তার মধ্যেই বললেন, পরপর পুরানো গান আসছে। চতুর্থ গানটি ছিল হাসতে হাসতে কাট যায়ে রাস্তে। এরপর শাহরুখ খান ও কাজলের ইয়ে কালি কালি আঁখে। গানগুলি ধরে নিয়ে মুকেশ যেভাবে গাইলেন তাতে গায়ক সত্তাতেও তিনি যে কম যান না তা বোঝা গেল।












Click it and Unblock the Notifications