IPL 2025: এক ফ্রেমে দুই মহারথী, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হেরেও হৃদয় জিতলেন ধোনি
রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্য়ালস দলের মুখোমুখি হয়েছিল সিএসকের। কিন্ত এই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে চেন্নাইকে। ব্যাটিংয়ে উপরের দিকে নেমেও দলকে জেতাতে পারেনি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ম্যাচ শেষে হৃদয় জিতে নিলেন মাহি।
ব্যাঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দ্য ওয়াল। কিন্তু দায়বদ্ধতার আরও নাম রাহুল দ্রাবিড়।ভাঙা পা নিয়েই রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিলেন। মাঠে গিয়ে যশস্বী জয়সওয়ালদের ক্লাস নিলেন। নিজের কর্তব্যে অবিচল থেকে দ্রাবিড় আরও একবার প্রমাণ করলেন কেন তিনি দ্য ওয়াল।

রবিবারও ভাঙা পা নিয়েই মাঠে ছিলেন রাহুল দ্রাবিড়। ম্যাচ জয়ের পর পায়ের চোটে কাবু দ্রাবিড় ক্লাচের সাহায্য নিয়ে মাঠে নামেন ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন। এরপরই দেখা গেল অভিনব দৃশ্য
মহেন্দ্র সিং ধোনি আহত রাহুল দ্রাবিড়কে দেখতে এগিয়ে যান। তাঁর সঙ্গে শুধু সৌজন্য বিনিয়মই করলেন না একইসঙ্গে বেশ কিছুক্ষণ কখাও বললেন একদা সতীর্থের সঙ্গে।
ধোনি অবশ্য রাহুেলর সঙ্গে কুশল বিনিময় করলেন। সঙ্গত কারণেই ধোনি ও রাহুলের পারস্পরিক সৌজন্য বিনিময়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন জিতে নিয়েছে। রাজস্থান রয়্যালস দলের সোশ্যাল মিডিয়া পেজেও দুই মহারথীর কথা বলার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে আরএসডি , এমএসডি উল্লেখ করা হয়েছে।
রাহুল দ্রাবিড় আগেই বলেছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছি। দলের প্রত্যেক সদস্যই আমার পাশে আছেন। দুর্ভাগ্যবশত এই বয়সে ক্রিকেট খেলার ভাবনাটা ভাল ছিল না। তবে ঠিক আছে। এমনটা হতেই পারে।আগেই রাহুল দ্রাবিড়ের যে ছবি পোস্ট করেছিল রাজস্থান দল, তাতে তাঁর পায়ে চোট দেখা গিয়েছিল। কিন্তু সেই অবস্থাতেই দলের ক্লাস নেন, এবার ডাগ আউটেও তাঁকে দেখা যাচ্ছে।
এদিকে, নয় নম্বরের বদলে রাজস্থান ম্য়াচে সাত নম্বরে ব্যাটিং করতে নামেন ধোনি। কিন্তু দলকে জেতাতে পারলে না। একটি করে চার এবং ছয়ের হাত ধরে ১১ বলে ১৬ করে ধোনি আউট হয়ে যান ধোনি। মাহি আউট হওয়ার পর সিএসকে-র জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়।
RSD x MSD 💗💛 pic.twitter.com/GAZ2RDkPEN
— Rajasthan Royals (@rajasthanroyals) March 30, 2025
জাদেজার সঙ্গে জুটি বেধে সিএসকে শিবিরে আশার আলো জ্বালান মাহি। শেষ ওভার পর্যন্ত ম্যাচটিকে নিয়ে গেলেন। তবে শেষ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছি২০ রানের। ব্যাট করছিলেন ধোনি। সন্দীপ শর্মার বলে দুরন্ত একটি শট নেন কিন্ত সেই বল শিমরন দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন। ফলে ধোনি যে আগের মতো সেরা ফিনিশার নেই সেটা রাজস্থান ম্যাচেই প্রমাণিত হল।












Click it and Unblock the Notifications