IPL 2025: অভিষেক ম্যাচেই ভিগনেশের বোলিংয়ে মুগ্ধ মাহিও, তরুণ বোলারের হৃদয় জিতে নিলেন ধোনি, দেখুন ভিডিও

সিএসকের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স হারলেও নজরকাড়া পারফরম্যান্স করে চমকে দিলেন ভিগনেশ পুথুর। তাঁর স্পিন সামলাতে রীতিমতো নাভিশ্বাস উঠে গেল চেন্নাই দলের তারকা ব্যাটারদের। ৪ ওভারে ৩২ রান খরচ করে তিন উইকেট নেন ভিগনেশ। তবে ট্রাজিক নায়ক হিসাবেই থাকলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত অভিষেকই হয়নি ২৪ বছর বয়সী ভিগনেশের। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই সবাইকে চমকে দিলেন কেরলের এই স্পিনার। ম্যাচে তিন উইকেট নিয়ে সবার নজর কারলেন, আর ম্যাচ শেষে বেশ মুম্বই বোলারের পিঠ চাপড়ে দিলেন ধোনি। ভিগনেশের বোলিং যে হৃদয় জিতে নিয়েছে ধোনিরও সেটা তাঁর ব্যবহার থেকেই প্রমাণিত হল।

MS Dhoni

মহেন্দ্র সিং ধোনি খেলা শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেন। কিন্তু ভিগনেশের সঙ্গে শুধু করমর্দনই করলেন না। একইসঙ্গে তাঁর কাঁধে হাত রেখেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে তরুণ বোলারের। ম্যাচ শেষে দেখা গেল ধোনি যখন সবার সঙ্গে করমর্দন করছিলেন, তবে মাহি ভিগনেশের পিঠে আদর করে চাপড় মারেন। দুরন্ত আইপিএল অভিষেকের জন্য তাঁকে অভিনন্দন জানান। এটি দেখে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, তরুণ ভিগনেশ এই এই মুহূর্ত অনেক দিন ভুলবে না। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে জানা যায়নি।

কেরলের এই স্পিনারকে মাত্র ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের স্পটাররা যেমন একটা সময় পাণ্ডিয়া, বুমরাহের মতো রত্ন খুঁজে এনেছিলেন তেমনই তুলে আনেন তরুণ ভিগনেশকে। বিগত কয়েক মরশুম ধরেই নতুন ক্রিকেটারদের তুলে এনে তাঁদের আরও পরিণত করার উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ভিগনেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

ভিগনেশ যখন উইকেট পাচ্ছিলেন তখন রোহিতের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবও প্রশংসায় ভরিয়ে দেন তরুণ বোলারকে। নভেম্বর মাসে নিলাম থেকে তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।। তারপর দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে নেট বোলার হিসেবে পাঠায় মুম্বই।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, মুম্বই ইন্ডিয়ান্স এমন ক্রিকেটারদের খুঁজে বার করতে দক্ষ। সারা বছর ধরে স্কাউটেরা এই কাজটাই করে থাকেন। ভিগনেশ সেটারই ফল। আমি ভিগনেশ এক ওভার রেখে দিয়েছিলাম শেষ দিকে করানোর জন্য। আমাদের মনে হয়েছিল ম্যাচটা শেষ পর্যন্ত যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+