IPL 2025: ধোনির আউট নিয়ে বিতর্ক চরমে! পারফরম্যান্স নিয়ে মাহিকে কটাক্ষ প্রাক্তন সতীর্থের

সিএসকের অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্যাচটা সুখের হল না মহেন্দ্র সিং ধোনির, দল লজ্জাজনকভাবে হারল কেকেআরের কাছে। ব্যাট হাতেও ব্যর্থ হলেন। ধোনির আউট নিয়েও শুরু হয়েছে প্রবল বিতর্ক। দিনের শেষে প্রাক্তন সতীর্থের কটাক্ষও শুনতে ধোনিকে।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১ রান করে সুনীল নারিনের বলে আউট হলেন। সিএসকের ব্যাটিং ইনিংসের ১৬ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন মাহি। এই সময় নারিনকে বল করতে আনেন কেকেআর অধিনায়ক রাহানে। ক্যারিবিয়ান স্পিনারের বিরুদ্ধে এর আগেও বারবার আউট হয়েছেন ধোনি। ব্যতিক্রম হল না শুক্রবারের ম্যাচেও। নারিনের প্রথম দুটো বল ডিফেন্স করলেও তৃতীয় বলেই লেগবিফোর হয়ে ফিরে যান অভিজ্ঞ ধোনি।

MS Dhoni s controversial dismissal

আম্পায়ার প্রথমে এলবিডব্লিউ দেন। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ধোনি রিভিউ নিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর থার্ড আম্পায়ার ধোনিকে আউটই দেন। কিন্তু আলট্রা এজ দেখে অনেকেই মানতে রাজি নন যে মাহি আউট ছিলেন। হালকাও বলেও স্পাইক' দেখা গেছিল। আর এটা নিয়েই যত বিতর্ক। স্পাইক দেখতে পাওয়ার অর্থ ব্যাটে লেগেছে। ধোনিও যে সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সেটা তাঁর চোখ-মুখ দেখেই প্রমাণিত হয়।

নেট দুনিয়াতেও ধোনির আউট নিয়ে বিতর্ক চরমে। কারণ ধোনি ভক্তরা এই আউট মেনে নিতে পারছে না। একজন লিখেছেন, আইপিএলে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হল। ধোনি আউট না হলেও তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দিলেন। অন্য়একজন লিখেছেন, বল ব্যাটে স্পর্শ করেছিল এটা একেবারেই আউট নয়।


অতীতেও নারিনকে খেলতে সমস্যা হয়েছিল ধোনির। টি২০ ক্রিকেটে নারিনের ৯২টি বল ধোনি বল খেলেছেন । মাত্র ৪৮ রান করেছেন। ৩ বার আউট হয়েছেন। মেরেছেন মাত্র ২টি চার। নারিনকে একটাাও ছক্কা মারতে পারেননি। নারিনের বিরুদ্ধে তাঁর স্ট্রাইকরেট ৫২.১৭।

এদি্কে ধোনি টিকে গেলেও সিএসকে যে ভালো স্কোর করতে পারত সেটা মানছেন না বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ম্যাচ শেষে অনুষ্ঠানে বলেন, আমার মনে হয় না খুব বেশি পার্থক্য হত। যদি ধোনি সেঈ সময় আউট না হলেন তাহলেও সিএসকে সর্বোচ্চ ১৩০ রান করতে পারত। কেকেআর ১০.১ ওভারে ১০৪ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে। ১৩০ রান হলে আমরা রাত ১১:৩০ টায় লাইভে আসতাম। এটাই একমাত্র পার্থক্য হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+