IPL 2025: মানসিকতাই ধোনির আসল শক্তি, অবসরের পর কোচিংয়ে আসবেন? উত্তর দিলেন কোচ কেশব

রবিবার আইপিএলে সুপার সানডে। রবিবাসরীয় আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই খেলা মানেই আইপিএলে এল ক্লাসিকো। কারণ দুই দলই পাঁচবার করে আইপিএল ট্রফি জিতেছে। এই ম্যাচে ফোকাসে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।

মহেন্দ্র সিং ধোনিকে অ্যানক্যাপড ক্রিকেটার হিসাবে ২০২৫ নিলামের আগেই রিটেন করে সিএসকে। ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছেন। ৪৩-র ধোনি কীভাবে এত ফিট রেখেছেন নিজেকে?, কোথায় মাহি বাকিদের থেকে অলাদা? ১৮তম আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার আগে ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরার মুখোমুখি হলেন ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়।

Keshav Banerjee

বয়স বৃদ্ধি পেলেও তাঁর ছাত্র যে এখনও খেলার মতো ফিট সেটা জানাতে ভুল করলেন না ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বয়সে এসেও ধোনির খেলার সিদ্ধান্ত খুবই ইতিবাচক দিক। জেমস অ্যান্ডারসনও আইপিএল নিলামে নাম লিখিয়েছিলেন। তাঁকে কেউ নেয়নি সেটা আলাদা বিষয়। আসলে ধোনি মানসিকভাবে খুবই শক্তিশালী। ক্রিকেট বাদ দিয়ে ধোনির চলবে না। তাঁকে খেলতেই হবে। সিএসকের জন্য় এবং ক্রিকেটার ভালোর জন্য ধোনিকে দরকার।

একইসঙ্গে ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধোনির মানসিকভাবে শক্তিশালী বলেই এখনও এই বয়সেই উইকেটকিপিং করছে, মাঠের অন্যত্র ফিল্ডিং করা সহজ কিন্তু উইকেট কিপিং অত্যন্ত কঠিন কাজ সেটাই ও করছে।

দেখতে দেখতে ৪৩ বছর হয়ে গেল ধোনির বয়স। পারফরম্যান্সও আগের মতো নেই। শরীর চোটের আঘাতের সমস্যা প্রবল। খুঁড়িয়ে খুঁড়িয়ে লড়ে যাচ্ছেন। কত রান করলেন, বড় ব্যাপার নয়। তাঁর উপস্থিতি দলকে উজ্জীবিত করে, রণকৌশলে গুরুত্বপূর্ণই ভূমিকা নেন। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহি যে সিদ্ধহস্ত। সেই কারণেই তো সিএসকে টিম ম্যানেজমেন্টের বিরাট আস্থা মাহির উপর।

আসন্ন মরশুমে কী পুরো ম্যাচে খেলতে পারবেন ধোনি, এই প্রসঙ্গে কেশব বন্দ্যোপাধ্যায় বলেছেন,এটা সিএসকে টিম ম্যানেজমেন্টের বিষয়, কীভাবে তাঁরা ধোনিকে ব্যবহার করবেন।

ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং না ক্রিকেট প্রশাসন কোন দিকে যাবেন ধোনি? এই প্রসঙ্গে ছোটবেলার কোচের জবাব, এটা নির্ভর করছে বিসিসিআইয়ের উপর, এর আগে তাঁকেও মেন্টর করা হয়েছিল। কিন্তু সেই সময় ওর উপরে অনেক লোক ছিল, আমার মনে হয় কাউকে দায়িত্ব দিলেন সম্পূর্ণ দায়িত্বই দেওয়াই উচিৎ। তবে ধোনির রাজনীতিতে কখনও আসা উচিৎ নয়।

Take a Poll

এর আগে ১৭টি আইপিএলের মধ্যে ১১ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ১০ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+