IPL 2025: ধোনি সানরাইজার্স ম্যাচে স্পর্শ করছেন ঈর্ষণীয় নজির, আর কোন ভারতীয় খেলেছেন ৪০০টি টি২০?
IPL 2025: আজ চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সানরাইজার্স আজ অবধি সিএসকেকে কখনও হারাতে পারেনি চেন্নাইয়ে।
এদিনের ম্যাচে ঈর্ষণীয় নজির স্পর্শ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি খেলবেন ৪০০তম টি২০।

ধোনি ৩৯৯টি টি২০ ম্যাচে ৩৫০ ইনিংসে ১৫১ বার অপরাজিত থেকে ৭৫৬৬ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। গড় ৩৮.০২, স্ট্রাইক রেট ১৩৫.৯০। টি২০-তে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ২৮। ৫২৭টি চার মেরেছেন, ছয়ের সংখ্যা ৩৪৬। ক্যাচ ধরেছেন ২২৭টি, স্টাম্পিং ১৪১টি।
ধোনি ৯৮টি টি২০ আন্তর্জাতিকে ৮৫ ইনিংসে ৪২ বার অপরাজিত থেকে ১৬১৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ৫৬। গড় ৩৭.৬০, স্ট্রাইক রেট ১২৬.১৩। দুটি অর্ধশতরান রয়েছে। চার মেরেছেন ১১৬টি, ছয় মেরেছেন ৫২টি। ক্যাচের সংখ্যা ৫৭, স্টাম্পিং ৩৪টি।
আইপিএলে ধোনি ২৭২টি ম্যাচ খেলেছেন। ২৩৭ ইনিংসে ৯৯ বার অপরাজিত থেকে ৫৩৭৭ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। গড় ৩৮.৯৬, ২৪টি অর্ধশতরান রয়েছে। চার মেরেছেন ৩৭৩টি, ছয়ের সংখ্যা ২৬০। ১৫৫টি ক্যাচ ধরেছেন, স্টাম্প আউট করেছেন ৪৬টি।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ধোনি নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায়। তবে প্লে-অফে ওঠা সিএসকের পক্ষে খুব কঠিন। ধোনি এবারের আইপিএলে ৮ ম্যাচে ১৩৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০। গড় ৩৩.৫০, স্ট্রাইক রেট ১৫২.২৭। ১০টি চার ও ৮টি ছয় মেরেছেন। তিনটি ক্যাচ ধরেছেন, স্টাম্পিংয়ের সংখ্যা ৪টি।
That Home game feeling! 💛#CSKvSRH #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/NjewzyHnXu
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2025
ধোনির ৪০০তম ম্যাচ অত্যধিক গুরুত্বপূর্ণ এ কারণেই যে, আজ যদি চেন্নাই সুপার কিংস হেরে যায় তাহলে প্লে-অফে ওঠা আর সম্ভব হবে না। ধোনির আগে ভারতের যে তিন ক্রিকেটার ৪০০টি টি২০ ম্যাচ খেলেছেন তাঁরা হলেন রোহিত শর্মা (৪৫৬), দীনেশ কার্তিক (৪১২) ও বিরাট কোহলি (৪০৭)।
সবচেয়ে বেশি ৬৯৫টি টি২০ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড। এরপর রয়েছেন যথাক্রমে ডোয়েন ব্র্যাভো (৫৮২), শোয়েব মালিক (৫৫৭), আন্দ্রে রাসেল (৫৪৬), সুনীল নারিন (৫৪৩) ও ডেভিড মিলার (৫২৮)।
চার শতাধিক ম্যাচ খেলেছেন কিন্তু পাঁচশোটি টি২০ খেলেননি এমন ক্রিকেটারদের তালিকায় আছেন অ্যালেক্স হেলস (৪৯৪), রবি বোপারা (৪৭৮), রশিদ খান (৪৭০), গ্লেন ম্যাক্সওয়েল (৪৬৫), ক্রিস গেইল (৪৬৩), রোহিত শর্মা (৪৫৬), শাকিব আল হাসান (৪৪৪), জস বাটলার (৪৪২), কলিন মুনরো (৪৩৯), মহম্মদ নবি (৪৩৪), ইমরান তাহির (৪২৯), জেমস ভিন্স (৪২৪), সমিত প্যাটেল (৪১৩), ড্যান ক্রিশ্চিয়ান (৪১২), দীনেশ কার্তিক (৪১২), বিরাট কোহলি (৪০৮), ফাফ দু প্লেসি (৪০৭), ডেভিড ওয়ার্নার (৪০৪)।












Click it and Unblock the Notifications