IPL 2025: ধোনি থেকে পাণ্ডিয়া, আইপিএলে ব্যাট হাতে সেরা ফিনিশার কারা? রইল তালিকা

আইপিএল মানেই ছক্কা-চারের বন্যা। রান দেখতেই দর্শকরা মাঠে আসেন, টিভির সামনে বসেন। সাধারণত ওপেনিং এবং মিডল অর্ডারের ব্যাটারদের কাছেই বড় রান করার সুযোগ থাকে কারণ তাঁরা একটু বেশি ওভার তাঁরা খেলার সুযোগ পান। কিন্তু ম্য়াচ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ফিনিশাররা। একদিনের ক্রিকেটের মতোই আধুনিক টি২০ ক্রিকেটে সমানভাবে গুরুত্বপূর্ণ ফিনিশারের ভূমিকাও। আইপিএলে ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করতে সিদ্ধহস্ত কোন ক্রিকেটাররা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলের ফিনিশারদের নাম করলেই উঠে আসে হার্দিক পাণ্ডিয়ার নাম। পাণ্ডিয়া, একাধারে যেমন অলরাউন্ডার তেমনই আবার ম্যাচ ফিনিশ করতেও প্রবল ভাবে সক্ষম। এখনও পর্যন্ত আইপিএলে হার্দিক পাণ্ডিয়া ১৩৩টি ম্যাচ খেলে ২৩০৯ রান করেছেন। দশটি অর্থশতরান আছে তাঁর নামের পাশে। ২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। ২০২২ সালে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান নিয়েছিলেন অধিনায়ক পাণ্ডিয়া।

MS Dhoni to Hardik Pandya

কেকেআরের ফিনিশার বললেই বিগত কয়েক বছরে একজনের নাম প্রবল ভাবে উঠে আসে তিনি হলেন আন্দ্রে রাসেল। ১১২ ম্যাচের ২২৬২ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে দশটি অর্ধশতরান। যেদিন ছন্দে থাকবেন সেদিন প্রতিপক্ষ বোলারদের ত্রাসের সঞ্চার করবেন। বিশাল বিশাল শট মারতে তাঁর জুড়ি মেলা ভার। তাই তাঁর নাম মাসেল রাসেল। পাশাপাশি বল হাতেও তিনি সমান দক্ষ।
ফিনিশারদের তালিকায় রয়েছেন কাইরেন পোলার্ড। ১৮৯টি ম্যাচ খেলে ৩৪১২ রান করেছেন । মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারের নামের পাশে ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। মূলত লোয়ার অর্ডারে নেমে ম্যাচ ফিনিশ করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত।

এ বি ডিভিলিয়ার্স তিনি মূলত ওপেনার হিসেবেই খেলতেন। কিন্তু যেদিন ছন্দে থাকতেন সেদিন ম্যাচ ফিনিশ করে দিয়েই মাঠ ছাড়তেন। ১৮৪ টি ম্যাচ খেলে ডিভিলিয়ার্স ৫১৬২ রান করেছেন। পাশাপাশি তার নামের পাশে রয়েছে চল্লিশটি অর্ধশতরান তিনটি শতরান। এই পরিসংখানই বলে দিচ্ছে প্রোটিয়া ব্য়াটার কতটা ভয়ংকর। তাঁর নয়নাভিরাম শর্ট চোখ জুড়িয়ে যেত দর্শকদের।

একজনের নাম না করলে ফিনিশারদের তালিকা অসম্পূর্ণই থেকে যাবে তিনি হলেন মহেন্দ্র সিং। ধোনি ফিনিশারের সংজ্ঞাই পাল্টে দিয়েছিলেন। ধোনি আইপিএলে ২৫০ টি ম্যাচ খেলেছেন করেছেন ৫০৮২ রান। তার নামের পাশে ২৪টি অর্ধশতরান রয়েছে। ভারতীয় দলের মতোই চেন্নাই সুপার কিংস দলের ফিনিশারের ভূমিকায় তাঁকে দেখা যেত।

Take a Poll

বর্তমানে বয়স বেড়েছে ফর্মটাও আর আগের মত নেই। ফলে ফিনিশারের ভূমিকায় পুরানো মাহিকে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু তাঁর নাম যে মহেন্দ্র সিং ধোনি। তাই আসন্ন আইপিএল এর একবার ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতেই পারেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+